মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে গতকাল দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার বেতকা গ্রামবাসীর পক্ষে ইয়াছিন খান বাদী হয়ে পাইকপাড়া গ্রামবাসীর নামে টঙ্গিবাড়ি থানায় এ মামলা দায়ের করেন। স্থানীয় সূত্র জানায়, টঙ্গিবাড়ির বেতকা গ্রামের বিপ্লব খান পরিবার নিয়ে বেড়াতে বের হলে ঝালমুড়ি খাওয়া নিয়ে বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা বাধে।
এতে ঝালমুড়ি বিক্রেতা পাশের আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের লোকজন নিয়ে বেতকা এলাকায় হামলা চালায়। তারা ৩ জনকে কুপিয়ে জখম করলে বেতকা ও পাইকপাড়া গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় বাদল নামের এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গিবাড়ি পুলিশ জানায়, ৩ জনকে কুপিয়ে জখম করার ঘটনায় বেতকা গ্রামবাসীর পক্ষে ইয়াছিন খান বাদী হয়ে পাইকপাড়া গ্রামবাসীর নামে মামলার রুজু করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।