যে কোন মূহুর্তে বাড়িটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
এদিকে ভাঙন কবলিত লৌহজং উপজেলার একই ইউনিয়নের কলমা গ্রামের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার পৈত্রিক বাড়িটি পদ্মার থাবায় যাওয়া সময়ের ব্যাপার।
লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, ‘পদ্মার ভাঙন ভয়াবহ রুপ নিয়েছে। সরকারি দলের হুইপ সাগুফতা ইয়াসমিন ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার বাড়ি দু’টি পদ্মা গর্ভে হারিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। কাজেই পদ্মার ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।’
জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, পদ্মার ভাঙন ঠেকাতে শিগগির পদক্ষেপ নেয়া হচ্ছে।’
বাংলানিউজটোয়েন্টিফোর.কম