Monday, June 27, 2011

হরগঙ্গা কলেজ শিক্ষকদের মানববন্ধন

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও মৌনমিছিল করেছে। বহিরাগত ছাত্রলীগ কর্মীদের হাতে প্রভাষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া এ ঘটনায় থানায় জিডি করেছে কলেজ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এইচএসসি’র প্রথম বর্ষে ভর্তির অপেক্ষামাণ তালিকায় নাম না থাকার পরও বহিরাগত ছাত্রলীগ কর্মীরা রোববার সকালে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মান্নান দেওয়ানের কাছে কাগজপত্র দাখিল করেন। এ সময় শিক্ষার্থীকে ভর্তি করতে বিলম্ব হওয়ায় ছাত্রলীগ কর্মীরা প্রভাষক আব্দুল মান্নান দেওয়ানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করে।

শীর্ষ নিউজ
-----------------------------------

মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজের শিক্ষকের মানববন্ধণ ও মৌন মিছিল

সোমবার দুপুরে সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষকরা কলেজ প্রাঙ্গনে কালো ব্যাচ ধারণ করে মানববন্ধণ ও মৌন মিছিল করেছে। মুন্সীগঞ্জ সদর করেছে কলেজ কর্তৃপক্ষ। বহিরাহত এক ছাত্রলীগ কর্মী কর্তৃক শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কলেজটির শিক্ষক পরিষদ রবিবার থেকেই একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সাময়িক বন্ধ, থানায় সাধারণ ডায়েরীসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে। এদিকে নেতৃস্থানীয়দের মধ্যস্থতায় সোমবার বিকালে বহিরাগত ছাত্রলীগ কর্মী সাগর কলেজে

এসে প্রকাশ্যে লাঞ্ছিত শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছে।

প্রসঙ্গত প্রথম বর্ষের ভর্তির ফলাফলে অপেক্ষমান তালিকায় নাম না থাকার পরও অবৈধভাবে ছাত্র ভর্তিতে সায় না দেয়ায় সাগর নামের বহিরাগত ছাত্রলীগ কর্মী হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল মান্নান দেওয়ানকে লাঞ্ছিত করে।

মুন্সীগঞ্জ নিউজ
-----------------------------------