গল্পটির নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা ও সংস্কৃতিকর্মী পীযূষ বন্দ্যোপাধ্যায়। ঢাকা থিয়েটারের হয়ে অনেক নাটকে অভিনয় করলেও দলে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের এটিই প্রথম নির্দেশনা।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, শিমূল ইউসুফ, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, খাইরুল ইসলাম পাখি, মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সাজ্জাদ রাজীব, শাবিন জ্ঞানীতা খোন্দকার প্রমুখ।
মঞ্চ পরিকল্পনা করেছেন কামালউদ্দিন কবির এবং আলোক পরিকল্পনায় আছেন ওয়াসিম আহমেদ। সঙ্গীত পরিচালনায় রয়েছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ। কোরিওগ্রাফি এবং পোশাক পরিকল্পনাও করেছেন তিনি।
এটি ঢাকা থিয়েটারের ৩৫তম প্রয়োজনা। প্রযোজনা প্রধান নাসির উদ্দীন ইউসুফ।
সরকারি অনুদানপ্রাপ্ত এই নাটকটির কারিগরি প্রদর্শনী হবে আগামী ১৫ ও ১৬ জুন সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত দুই বাংলার নাট্যমেলার শেষ দিন ১৭ জুন জাতীয় নাট্যশালায় এর উদ্বোধনী প্রদর্শনী হবে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম