বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Saturday, June 11, 2011
গজারিয়ায় রিটার্নিং অফিসার লাঞ্ছিত
গজারিয়া উপজেলায় নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার আখম জাহিদ ইকবালকে লাঞ্ছিত করার ঘটনায় গজারিয়া থানা শিক্ষাবিষয়ক সম্পাদক বাশার মাস্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সূত্রে জানা যায়, গতকাল গজারিয়া উপজেলায় নির্বাচনী প্রতীক বরাদ্দের সময় প্রার্থীর পক্ষে পছন্দের প্রতীক না দিলে রিটার্নিং অফিসার লাঞ্ছিত হন। বাউশিয়া ইউপি’ চেয়ারম্যান প্রার্থী জিএম আল আমিনের পছন্দের প্রতীক আনারস চেয়ে না পাওয়ায় আওয়ামী লীগ নেতা সাময়িক বরখাস্ত স্কুলশিক্ষক মো. বাশার মাস্টার রিটার্নিং অফিসার জাহিদ ইকবালকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাশার মাস্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।