Saturday, June 25, 2011

গজারিয়ার ৮টি ইউনিয়নে চলছে ভোট উৎসব

মীর নাসির উদ্দিন উজ্জ্বল : শনিবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে। ভবেরচর, গুয়াগাছিয়া, টেঙ্গারচর, হোসেন্দি, বাউশিয়া, ইমামপুর, বালুয়াকান্দি ও গজারিয়া ইউনিয়নের ৭৫টি কেন্দ্রেই এখন ভোটারদের লম্বা লাইন। মেঘনা বেষ্টিত এই ইউনিয়নগুলোতে ৪৮জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩৬৭ প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছে। নানা কারণে প্রায় সব কটি কেন্দ্রকেই ঝুকিপূর্ণ চিহ্নিত করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। স্থল পথের পাশাপাশি নৌপথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।

মুন্সীগঞ্জ নিউজ ডট কম