Wednesday, May 18, 2011

দুই মাধ্যমেই কাজ করে যাব

আজ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হƒদয়ের কাছের বিষয়’। রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন কামাল খান। এ নাটকে অভিনয় করেছেন রোমানা। এতে অভিনয় ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলেছেন আজকের ‘হ্যালোঃ’ বিভাগে

‘হƒদয়ের কাছের বিষয়’ নাটকে অভিনয় করেছেন। এ সম্পর্কে বলুন?
এ নাটকে উচ্চাভিলাষী এক লেখিকার চরিত্রে কাজ করছি। এটি একটি জীবনমুখী চরিত্র। উপন্যাসনির্ভর গল্প থেকে নাটকটি নির্মিত। তাই চরিত্রটি করতে গিয়ে অনেক শিখেছি। নির্মাতাও সুন্দরভাবে নাটকটি নির্মাণ করেছেন। এ নাটকে লেখক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার জন্য হুমায়ুন ফরীদিকে সিঁড়ি হিসেবে ব্যবহার করি।

পরবর্তী পর্যায়ে আপনার চরিত্র কোন দিকে অগ্রসর হবে?
হুমায়ুন ফরীদির সঙ্গে আমার সম্পর্ক তুঙ্গে থাকবে। এ সম্পর্কের পাশাপাশি জিতু আহসানের সঙ্গেও একটা গোপন সম্পর্ক গড়ে উঠবে, যা নাটকের শেষ পর্যন্ত চলমান থাকবে।

অন্যান্য নাটকে কাজের কথা বলুন?
বর্তমানে নাটক করা কমিয়ে দিয়েছে। সম্প্রতি সকাল আহমেদের পরিচালনায় ‘টার্মিনাল’ নামে একটি দীর্ঘ ধারাবাহিকে কাজ করেছি। এখন চলচ্চিত্রেই বেশি
ব্যস্ত আছি।


চলচ্চিত্রে কাজের ব্যস্ততা কেমন?

বর্তমানে শুটিং করছি এফআই মানিকের পরিচালনায় ‘স্বামী ভাগ্য’ ছবির। এছাড়া পিএ কাজলের ‘গরিবের ভাই’ ছবির শুটিং শেষ করলাম। সামনে বদিউল আলম খোকন, শাহাদাত হোসেন লিটন ও পিএ কাজলের নতুন ছবির কাজ শুরু করব।

সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নতুন কমিটির কাছে আপনার প্রত্যাশা কী?

শিল্পীরা নিয়মিত বসে আলাপ-আলোচনা করতে পারে এরকম একটা নির্দিষ্ট জায়গা দরকার। তাছাড়া আমাদের দুস্থ শিল্পীদের সহায়তার বিষয়টিকে প্রাধান্য দেয়া উচিত।

ছোট-বড় দুই পর্দাতেই কাজ করছেন। কোনটিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

ছোট পর্দার কাজের মাধ্যমেই মিডিয়ায় আমার পথ চলা শুরু। তাই এ মাধ্যমকে তো ভুলে থাকতে পারব না। অন্যদিকে চলচ্চিত্রে বর্তমানে ব্যস্ত সময় অতিক্রম করছি। এখানেও ভালো লাগা তৈরি হয়েছে। মোট কথা দুই মাধ্যমেই কাজ করে যাব।