Tuesday, May 31, 2011

ঈদে বালামের চতুর্থ অ্যালবাম

বালাম এখন প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত টানা কাজ করছেন। এই সময়টায় তিনি স্টুডিওতেই কাটান নিজের চতুর্থ একক অ্যালবামের কাজ নিয়ে। বালাম জানালেন, অ্যালবামটি তিনি এবারের ঈদে শ্রোতাদের হাতে তুলে দিতে চান।

এই নতুন অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন জাহিদ পিন্টু। সুর ও সংগীত পরিচালনা করছেন বালাম নিজে।
অ্যালবামের কাজের অগ্রগতির ব্যাপারে বললেন, ‘ভালোভাবেই এগোচ্ছে। এরই মধ্যে কয়েকটি গানের কাজ শেষ হয়েছে। অ্যালবামটির ব্যাপারে আমি খুব আশাবাদী। একটু বেশি সময় নিয়ে কাজ করছি। যত্নও অনেক বেশি নিচ্ছি। পুরো অ্যালবামের কাজ এমনভাবে করছি, যাতে এটি সব ধরনের শ্রোতার পছন্দ হয়।’

অ্যালবামে কোনো দ্বৈত কণ্ঠের গান থাকছে? বালাম বললেন, ‘আপাতত তেমন কিছু ভাবিনি। কারণ, যে গানগুলো করেছি, সব কটিই একক কণ্ঠের গান।’

তিনি জানালেন, অ্যালবামের নাম এখনো চূড়ান্ত করা হয়নি।