মাওয়া-কাওড়াকান্দি নদীপথে রো-রো ফেরী শাহ মখদুমে অগ্নিকান্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন আজ বুধবার নির্ধারিত দিনে দাখিল করা হয়নি। গঠিত তদন্ত কমিটি আরো সময় চেয়েছেন। তবে প্রতিবেদন দাখিলে কত দিন লাগতে পারে তা এখনো নিশ্চিত করা হয়নি।
তদন্ত কমিটির প্রধান বিআইডবি¬উটিসির পরিচালক (প্রশাসন) ড. জ্ঞান রঞ্জন শীল উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিলের জন্য আরো সময় চেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাওয়ার মেরিন অফিসার আব্দুস সোবহান জানান, ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ফেরী শাহ মখদুম দূর্ঘটনার কারণ ও সরকারি ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় সমৃদ্ধ তদন্ত প্রতিবেদন আজ বুধবার জমা দেয়ার কথা ছিল। কিন্তু আকস্মিক ভাবে বুধবার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরো সময় প্রার্থনা করেছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
উলে¬খ্য, যাত্রীবাহী বাসসহ ১৯ টি যানবাহন ও ৫ শতাধিক যাত্রী নিয়ে ১৩ মে রাতে মাওয়া থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে কালবৈশাখী ঝড়ের কবলে মাঝ পদ্মায় চরে আটকা পড়ে ফেরী শাহমখদুম। এরপর ঝড়ের মধ্যেই ফেরীতে আগুন লেগে যায়। এ ঘটনায় ১৪ মে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে ৪ দিনের তদন্ত কার্যক্রম শেষে আজ ১৮ মে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেয় উর্ধ্বতন কর্তৃপক্ষ।