মা সাপোর্টার আর্জেন্টিনার
বাবার সাপোর্ট জার্মান,
হারবে যখন কোন এক দল
থাকবে তখন কার মান?
ছোট ছেলে মায়ের পাশে
বাবার পাশে মেয়ে,
বড় ছেলে কার সাপোর্টার
থাকবে শুধু চেয়ে?
বললো তখন মেয়ের জামাই
এসো আমরা সবাই মিলে,
ঝগড়া বিবাদ ভুলে গিয়ে
সাপোর্ট করি ব্রাজিলে।
নিত্য নতুন কৌশল আর
নান্দনিক সেই ফুটবল,
গোল খেলেও হতাশা নেই
অটুট তাদের মনোবল।
অবশেষে সবাই মিলে
করতে হলো সন্ধি,
কোন দলের ছত্রছায়ায়
থাকবেনা আর বন্দি।
পরিবারের সবাই মিলে
হলো ঐক্য জোট,
যখন যারা খেলবে ভালো
করবে তাদের সাপোর্ট।