আলাউদ্দিন আলী
আসলে আজম খান অসুস্থ সেটা তো আমরা অনেক আগে থেকেই জানি। কিন্তু হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়ার খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। শুনলাম লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। এখান থেকে আল্লাহ চাইলে অবশ্যই ফিরে আসবেন তিনি। এর আগেও অনেককেই আমরা দেখেছি লাইফ সাপোর্টে রাখার পরও সুস্থ হয়ে উঠতে। আমাদের সবার দোয়া করা উচিত আজম খান যেন সুস্থ হয়ে ওঠেন। কারণ, বাংলাদেশে পপ-ধারার গান শুরু করেছিলেন তিনি, পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধাও। সংগীতাঙ্গনকে আরও অনেক কিছু দেয়ার আছে তার।
ফেরদৌস ওয়াহিদ
আমার বন্ধু আজম খান আজ অচেতন হয়ে শুয়ে আছে- এ ভাবতেই কষ্টে কাতর হয়ে যাচ্ছি। আমি তো মনে করছি ও ঘুমুচ্ছে। ঘুম ভাঙলেই আবার হাসবে, গাইবে। প্রার্থনা করি সম্পূর্ণ সুস্থ হয়ে সে আবার ফিরে আসুক। সুস্থতার পর সে আবার মানুষের জন্য গান করুক।