মুন্সীগঞ্জের শ্রীনগরে যৌন হয়রানি ও বাল্য বিয়ে প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্যজোট ও সিএফসিএফ’র যৌথ উদ্যোগে বুধবার কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মুহম্মদ জাহাঙ্গীর খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভূঁইয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদুল ইসলাম একুল, সাংবাদিক মো. মাহবুবুর রহমান প্রমুখ।