‘নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে’-এ শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রোববার মুন্সীগঞ্জ শহরে র্যালী করেছে মুসল্লিরা।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Monday, January 05, 2015
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুন্সীগঞ্জের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত
‘নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে’-এ শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রোববার মুন্সীগঞ্জ শহরে র্যালী করেছে মুসল্লিরা।
Sunday, January 04, 2015
Housewife strangled in Sreenagar
A woman was allegedly strangled by her husband at Bejgaon area in Sreenagar upazila on Friday night. The dead Umme Habiba Lopa, 18, was the wife of Azim Sheikh, 25.
Missing RMG trader found dead
A garment trader was found dead in Srinagar upazila on Friday, four days after he had gone missing. Police recovered the body of Sohagh Dhali, 25,
মাওয়া ঘাটের আগে থেকেই পদ্মাপাড়ের পরিবর্তন
ঢাকা থেকে যাওয়ার পথে পরিবর্তন চোখে পড়বে আগের মাওয়া ঘাটের দুই কিলোমিটার আগে থেকেই। রাস্তার দুই পাশে কয়েকমিটার পরপরই নির্মাণ কাজের সাইনবোর্ড। ট্রাকে করে আনা বালু আর পাথরের বিশাল বিশাল স্তূপ। সেই স্তূপ থেকে বালু আর সুরকি যাচ্ছে নির্মাণ এলাকায়।
মূর্হুমুহু পটকা ফাঁটিয়ে আনন্দ র্যালী করল মুন্সীগঞ্জ ছাত্রলীগ
মর্হুমুহু পটকা ফাঁটিয়ে মুন্সীগঞ্জ শহরে শনিবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র্যালী করেছে জেলা ছাত্রলীগ। শহরের পুরাতন কাচারীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে র্যালীটি বের করে। র্যালীটি শহরের জুবলী রোড ও প্রধান সড়ক প্রদক্ষিনকালে ছাত্রলীগ নেতাকর্মীরা মূর্হুমূুহু পটকা বিস্ফোরন ঘটায়।
সেরাকণ্ঠের পঞ্চম পর্ব : কাতারের দোহায় বাংলাদেশের সন্ধ্যা
সেরাকণ্ঠের পঞ্চম পর্বের বিজয়ীরা প্রিয় মা এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে যখন অনুষ্ঠানের শুরু, কাতারের দোহায় তখন সূর্য ডুবি ডুবি করছে। চারপাশে অন্ধকার হয়ে আসতেই জ্বলে উঠল পুরো স্টেডিয়াম এবং সুসজ্জিত মঞ্চ।
মাওয়া-কাওড়াকান্দিতে নদী পারের অপেক্ষায় অপেক্ষায় ৫ শতাধিক যান
মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয়পাড়ে নদী পারের অপেক্ষায় অন্তত ৫ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। স্থানান্তরিত শিমুলিয়া ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কের মেরামত কাজ অব্যাহত থাকায় শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৫ই জানুয়ারির সমাবেশ : মুন্সীগঞ্জে দফায় দফায় প্রস্তুতি সভা
ঢাকায় আগামী ৫ই জানুয়ারির সমাবেশ ঘিরে মুন্সীগঞ্জে দিনভর দফায় দফায় প্রস্তুতি সভা করেছে মুন্সীগঞ্জ বিএনপির। আজ শনিবার সকালে গজারিয়া ও সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে এ সভা চলে।
বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে রেল সংযোগ অনিশ্চিত
সোহেল মামুন: ২০১৮ সালের মধ্যে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু চালুর করার পরিকল্পনা রয়েছে সরকারের। একইসঙ্গে সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত রেল সংযোগও চালু হওয়ার কথা। পদ্মা সেতুর ওপর দিয়ে রেলপথ নির্মাণের পরিকল্পনা শেষ করেছে একটি অস্ট্রলিয়ান কোম্পানি।
শ্রীনগরে বিয়ে বাড়ি থেকে নববধূকে ছিনতাইয়ের চেষ্টা : হামলায় আহত ১৫
আরিফ হোসেন: শ্রীনগরে বিয়ে বাড়িতে হামলা করে নববধূকে ছিনতাইয়ের চেষ্টা করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বরসহ বিয়ে বাড়ির ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাচঁজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীনগরে গৃহবধূ লুপার রহস্যজনক মৃত্যু
আরিফ হোসেন: শ্রীনগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাত এগারটার দিকে পুলিশ গৃহবধু লুপা (১৭) এর লাশ বেজগাও এলাকার তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে।
Saturday, January 03, 2015
সিরাজদিখানের কুসুমপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় সিরাজদিখান উপজেলার কুসুমপুর সেঁওতি বাগানে ২০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়।শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। চাঁদের হাট কুসমপুর শাখার আয়োজনে ও টাচিং সোলস ইন্টারন্যাশনালের
লৌহজংয়ে যুবলীগ নেতা শেখ জামানের পিতার ইন্তেকাল
উপজেলা মেদিনীমন্ডল ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক শেখ জামানের বাবা বিশিষ্ঠ সমাজ সেবক শেখ নুর মোহাম্মদ (৭৫) শনিবার সকাল সাড়ে ৯টায় কান্দিপাড়া তার গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহিও ইন্নাইলাইহি রাজিউন) তিনি স্ত্রী, ৫ছেলে, ১মেয়ে সহ -বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আলোরপ্রতিমা সাহিত্য পত্রিকার উদ্যোগে গুণীজন সম্মাননা
মুন্সিগঞ্জে আলোরপ্রতিমা সাহিত্য পত্রিকার উদ্যোগে মুন্সিগঞ্জের দুই কৃতী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান।
লৌহজংয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
উপজেলা ছাএলীগের আয়োজনে ছাএলীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লৌহজং বিশ্ব বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে কেক কেটে -বার্ষিকী উদযাপন করা হয়।
লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী আটক
লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে শুক্রবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদেরকে আটক করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি অফিসে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সভা চলছিল।
বালাসুরে গাজা বিক্রেতার ৬ মাসের কারাদন্ড
শ্রীনগর উপজেলার বালাসুরে গাজাসহ আটককৃত মো. আইউব আলীকে (৪৮) শুক্রবার ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস এই দন্ডাদেশ দেন।
আর্থ-সামাজিক উন্নয়নে সরকার নিরলস কাজ করছে : মৃনাল কান্তি দাস
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। দায়িত্ব নেবার পর থেকেই পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে।
BGMEA, Chinese co to conduct viability study on RMG park
Monira Munni: BGMEA and a Chinese company will jointly carry out feasibility study and environmental impact assessment on establishment of the proposed garment industrial park at Baushia of Gazaria in Munshiganj,
Padma Bridge project creating add-on economic benefits
Shohel Mamun: The lives of those who make their homes on the banks of the Padma River have seen their lifestyles undergo rapid change as construction of the Padma Multi-purpose Bridge at Munshiganj and Shariatpur begins.
নিখোঁজের চারদিন পর শ্রীনগরে গার্মেন্ট ব্যবসায়ী সোহাগ ঢালীর লাশ উদ্ধার
আরিফ হোসেন: নিখোঁজের চারদিন পর শ্রীনগরে এক ডোবা থেকে গার্মেন্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল চারটার দিকে ঢাকা-নওপাড়া সড়কের বেজগাও এলাকা থেকে সোহাগ ঢালী (২৫) নামে ওই ব্যবসায়ীর লাশটি উদ্ধার করা হয়।
৩০ কোটি টাকা দামের দুটি অত্যাধুনিক জাহাজ উদ্বোধন
শিল্প-কারখানার মালিকদের উদ্দেশে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেছেন, ‘আপনারা শ্রমিকদের ভাই বা সন্তান ভাবুন। তবেই মালিক ও শ্রমিক মিলেমিশে একটি সুন্দর দেশ উপহার দিতে পারবেন।’
২০১৫ সাল হবে গণতন্ত্রের মুক্তির বছর : বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ২০১৫ সালকে গণতন্ত্রের মুক্তির বছর উল্লেখ করে বলেছেন, এই জালিম সরকারকে হঠাতে দেশপ্রেমিক গণতান্ত্রিক দলগুলেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Friday, January 02, 2015
লৌহজংয়ে মাওয়া পুলিশ ফাঁড়ির মদের ব্যবসা
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পুরাতন ফেরীঘাটের কাছে মাওয়া নৌ-পুলিশ ফাড়ী থেকে ১৫০ গজ দূরে নদীর পারে চলছে চোলাই (বাংলা)মদের রমরমা ব্যাবসা। ফাঁড়ি পুলিশের নাকের ডগায় দীর্ঘদিন যাবৎ মদের এ ব্যবসা প্রকাশ্যে চললেও দেখার জেনো কেউ নেই।
‘পদ্মা সেতুর পরীক্ষামূলক মূল ভিত্তির কাজ মার্চে শুরু’
পদ্মা সেতুর পরীক্ষামূলক মূল ভিত্তির (টেস্ট পাইলিং) কাজ আগামী মার্চ মাসে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
Chinese firm to submit feasibility report by Apr 15
Garment Industrial Park At BausiaOriental International Holding Ltd, a Chinese investment company, will submit feasibility report on creation of a garment industrial park at Bausia of Munshiganj
ড. হুমায়ুন আজাদ হত্যা মামলা নিষ্পত্তি হচ্ছে না
হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও নিষ্পত্তি হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচার। গত ১৬ ফেব্রুয়ারি মামলাটির বিচার পরবর্তী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। তারপর ১০ মাস পার হয়েছে কিন্তু মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি।
মুন্সীগঞ্জ যুব রেডক্রিসেন্টের পুনর্মিলনীতে মুখরিত রেডক্রিসেন্ট ভবন
আনন্দ ও উল্লাসের মধ্যদিয়ে প্রথমবারের মতো মুন্সীগঞ্জে যুব রেডক্রিসেন্টের পালা বদল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হলো। সাথে ছিল মৌলিক প্রশিক্ষণের ক্লাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যুব রেডক্রিসেন্টের এ অনুষ্ঠানে আনন্দ উৎসবে মুখরিত ছিল মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জস্থ রেডক্রিসেন্ট ভবন।
সিরাজদীখানে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা
মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টিইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন খানের পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের একমাত্র ছেলে সাইফুল ইসলাম জিকু (২৭) গুরুতর আহত হয়েছেন।
শ্রীনগরে হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরিফ হোসেন: শ্রীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবধর্না ও বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা শাখার উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজদীখানের মালখানগরে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে মদসহ গ্রেপ্তার ৬
ইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলার মালখানগর গ্রামে বুধবার রাতে মালখানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আফজাল হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছে থাকা ৫ বোতল বিদেশী মদ পাওয়া যায়।
মুন্সীগঞ্জে বিনামুল্যে ২৬ লাখ পাঠ্য বই বিতরন
সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের ৬ উপজেলায় বৃহস্পতিবার প্রথম শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে এক যুগে বিনামুল্যে ২৬ লাখ পাঠ্য বই বিতরন করা হয়েছে।
জেলা পরিষদের উদ্যগে কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন
মুন্সীগঞ্জ জেলা পরিষদের নতুন ভবনে উচ্চ গতির ইন্টারনেটসহ কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু হয়েছে। এই সেন্টারে একযোগে ২১ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। বেকার যুবক ও নারীদের আউটসোর্সিং বিষয়ে এখানে ট্রেনিং ছাড়াও সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের কম্পিউটারে প্রশিক্ষক করার কার্যক্রম শুরু হয়েছে।
গজারিয়ার প্রথম অনলাইন নিউজ পেপার গজারিয়া আলোড়ন ২৪ ডট কম
আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলোআনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো গজারিয়ার প্রথম অনলাইন নিউজ পেপার গজারিয়া আলোড়ন ২৪ ডট কম। তথ্য পযুক্তির এই যুগে হাতের মুঠে বিশ্ব। ঘরে বসে সবাই বিশ্বকে পেতে চায়।
সিরাজদিখান চিকনিসারে সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও বই বিতরণ
সুমিত সরকার সুমন: বৃহস্পতিবার সন্ধায় সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নে চিকনিসার সুকুমার রঞ্জন ঘোষ সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও শিশুদের হাতে নতুন বই বিতরণ করা হয়।
সম্ভাবনার বাংলাদেশ - পদ্মাপাড়ে টাউনশিপ
গোলাম রাব্বানীঃ সম্ভাবনার এক নতুন সূর্য উঠছে পদ্মায়। সেতুর দুই অংশে হংকংয়ের মতো টাউনশিপ গড়তে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। সেখানে গড়ে তোলা হবে আধুনিক শিল্পনগরী। হবে বিশ্বমানের আবাসিক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। থাকবে মসজিদ-মাদ্রাসা।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির অফিসে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সুমিত সরকার সুমন: বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির অফিসে ৩৬ পাউন্ডের কেক কেটে ও আনন্দ র্যালী বের করার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা।
টঙ্গীবাড়ীতে বিপুল উৎসাহে বিনামুল্যে বই বিতরণ করা হয়
টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বই বিতরণ করা হয়েছে। ১লা জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা হতে এই বই বিতরণ কর্মসূচী পালন করা হয়। সকাল ১০ টায় সোনারং বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
টঙ্গীবাড়ীতে ইয়াবাসহ ইউপি সদস্য মনির হোসেন গ্রেফতার
টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার মোড় থেকে বৃহস্পতিবার রাতে ৭১ পিছ ইয়াবা ট্যাবলেডসহ এক ইউপি সদস্যসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনির হোসেন মেম্বার (৪৫) উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ সদস্য ১ নং ওয়ার্ড ধীপুর গ্রামের বর্তমান মেম্বার।
হরতালের দ্বিতীয় দিনও স্বাভাবিক মুন্সীগঞ্জে
মুন্সীগঞ্জে হরতালের দ্বিতীয় দিনেও মাঠে নেই ২০ দলীয় জোট জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে সারাদেশে ২ দিনের ডাকা হরতালের শেষ দিন আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জে কোথাও কোন মিছিল-সমাবেশ, পিকেটিং করতে দেখা যায়নি।
Thursday, January 01, 2015
মুন্সীগঞ্জ আদালতপাড়ার মামলার বাদীকে পিটিয়ে আহত
সুমিত সরকার: মুন্সীগঞ্জে মামুনুর রহমান রাসেল (৩০) নামে মামলার বাদীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জ থানায় ২ জনকে এজাহারনামীয় আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।
‘একই বৃত্তে পঁচিশ’ নামের সামাজিক সংগঠন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জেলা শহরের থানারপুল এলাকায় নিজস্ব কার্যালয়ে বুধবার সন্ধ্যায় ‘একই বৃত্তে পঁচিশ’ নামের সামাজিক সংগঠন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। স্থানীয় ছয়শ’ হতদরিদ্রের মাঝে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ কম্বল বিরতণ করা হয়।
সিরাজদীখানে ৪২তম বার্ষিক মাহফিল অনুষ্ঠান শুরু
জামি’আ ইসলামিয়া হালীমিয়ার মধুপুর মাদ্রাসাইমতিয়াজ বাবুল: সিরাজদীখান ঐতিহ্যবাহী জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৪২তম বার্ষিক মাহফিল উদযাপনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়নের মধুপুর এখন উৎসবমুখর।
Wednesday, December 31, 2014
100% passed in JSC-JDC exams in Munshigonj
The district achieved hundred per cent in this year's JSC and JDC examinations. Total 29,920 candidates sat for the examinations this year.
15 injured in mad-dog biting in Sirajdikhan
At least 15 people were injured as a mad dog bit them from Monday morning till night at Khasmahalbalurchar village under Baluchar union in Sirajdikhan upazila of the district.
মুন্সিগঞ্জে আর্সেনিকের পরিমান ৮৩%
কাজী মতিন উদ্দিন আহমেদঃ আর্সেনিক (Arsenic) ধূসর আভাযুক্ত সাদা রং বিশিষ্ট ভঙ্গুর প্রকৃতির একটি অর্ধধাতু বা উপধাতু। এটির রাসায়নিক সংকেত As, আণবিক সংখ্যা ৩৩, আণবিক ভর ৭৪.৯২। প্রকৃতিতে আর্সেনিক বিভিন্ন যৌগ আকারে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
আইনজীবী, রাজনীতিক ও কূটনীতিক কামরুদ্দীন আহমদ (১৯১২-১৯৮২)
আহমদ, কামরুদ্দীন (১৯১২-১৯৮২) আইনজীবী, রাজনীতিক, কূটনীতিক। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর গ্রামে ১৯১২ সালের ৮ সেপ্টেম্বর তাঁর জন্ম। রাজনীতি ও কূটনৈতিক ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান সত্ত্বেও তিনি লেখক হিসেবেই সমধিক খ্যাতি অর্জন করেন।
মুন্সীগঞ্জে হরতালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মাঠে নেই
মুন্সীগঞ্জে হরতালে মাঠে নেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে সারাদেশে দুই দিনের হরতালের প্রথম দিনের শুরুতে মুন্সীগঞ্জের কোথাও তাদের পিকেটিং করতে দেখা যায়নি।
আতিকুর রহমান (১৯৩১-১৯৭১)
রহমান, আতিকুর (১৯৩১-১৯৭১) চিকিৎসক, শহীদ বুদ্ধিজীবী। জন্ম ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কোলাপাড়া গ্রামে। তাঁর পিতা মীর জুলফিকার আহমেদ এবং মাতা আমিরুন্নেসা।
শীতের প্রকোপে মুন্সীগঞ্জের শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে
মুন্সীগঞ্জ হাড়কাপানো শীতে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। ঠান্ডা জনিত ডায়রিয়া এবং নিমুনিয়া, স্বাসকষ্ট, চর্ম, জ্বর সর্দিসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসাপতালে প্রায় সাড়ে ৩ শ’ শিশু চিকিৎসা নিয়েছে। এছাড়া ভর্তি রয়েছে ২২ শিশু।