Saturday, January 03, 2015

সিরাজদিখানের কুসুমপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় সিরাজদিখান উপজেলার কুসুমপুর সেঁওতি বাগানে ২০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। চাঁদের হাট কুসমপুর শাখার আয়োজনে ও টাচিং সোলস ইন্টারন্যাশনালের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের সম্পাদক ও পরিচালক আবুল কালাম আজাদ।

কুসুমপুর চাঁদের হাটের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা ফুটবল টিমের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু, চাঁদের হাট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুরাদ, বিকেবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের উপদেষ্টা কেএন ইসলাম বাবুল প্রমূখ।

বাংলাপোষ্ট