Sunday, January 04, 2015

শ্রীনগরে গৃহবধূ লুপার রহস্যজনক মৃত্যু

আরিফ হোসেন: শ্রীনগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাত এগারটার দিকে পুলিশ গৃহবধু লুপা (১৭) এর লাশ বেজগাও এলাকার তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে। লুনার স্বামীর পরিবারের দাবী লুনা গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। অপর দিকে লুনার বাবা লৌহজং উপজেলার মাওয়া এলাকার ওসমান শেখ দাবী করেন তার মেয়েকে নির্যাতন করে হত্যার পর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে লুপার স্বামীর পরিবার।

তিনি আরো জানান, এক বছর আগে প্রেম করে বেজগাও গ্রামের আবুল হোসেনের ছেলে আজিম শেখের (২৪) সাথে লুপার বিয়ে হয়। বিয়ের পর থেকে বেকার আজিম শেখ ও তার মা নাসিমা বেগম যৌতুক হিসাবে সাত লাখ টাকা ও পরে পাচঁ লাখ টাকা দাবী করে। লুপার পরিবার তাদের দাবী মিটাতে অক্ষমতা প্রকাশ করলে লুপার উপর নির্যাতন শুরু হয়। বিভিন্ন সময় লুপা নির্যাতনের কথা তার বাবা-মাকে ফোনে জানাতেন।

মেয়ের ভবিষতের কথা চিন্তা করে ওসমান শেখ মেয়েকে লেখা পড়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এবছর আনোয়ারা উচ্চ বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। শুক্রবার রাত নয়টার দিকে তার মোবাইল ফোনে লুপার স্বামীর বাড়ি থেকে জানানো হয় লুপা আতœহত্যা করেছে। তিনি ঘটনাস্থলে এসে জানতে পারেন বিষয়টি থানা পুলিশকে না জানিয়ে তারা পালিয়ে গেছেন। এব্যাপারে শ্রীনগর থানায় একটি ইউডি মামলা হয়েছে।