Monday, January 05, 2015

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুন্সীগঞ্জের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

‘নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে’-এ শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রোববার মুন্সীগঞ্জ শহরে র‌্যালী করেছে মুসল্লিরা।

শহরের দক্ষিন কোটগাঁও লিচুতলা জামে মসজিদের সামনে থেকে বেলা ১০ টার দিকে জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে হাজারো মুসল্লী এ র‌্যালী বের করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের সুপার মার্কেট চত্বরে এসে ট্রাকযোগে পথসভা করে। জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মনসুর আহমাদ মোজাদ্দেদীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বকৃতা করেন- সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ বেপারী, কোষাধ্যক্ষ মো: ইউনুস ভূইয়া প্রমখ।

বিডিলাইভ