Saturday, January 03, 2015

আর্থ-সামাজিক উন্নয়নে সরকার নিরলস কাজ করছে : মৃনাল কান্তি দাস

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। দায়িত্ব নেবার পর থেকেই পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে। দিন দিন সেবা খাত বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান সরকার ৪৫ টি খাতে ভাতা দিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্দী ভাতা, দুস্থ ভাতা, বেদে সম্প্রদায়ের ভাতা, হিজরা ভাতা সহ সামাজিক নিরাপত্তার অসহায় বঞ্চিতদের ভাতা দিয়ে আসছে।

তিনি শুক্রবার সকালে মুন্সীগঞ্জে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদারের সভাপতিত্বে¡ আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, মুক্তিযোদ্ধা জামাল হোসেন, কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো আজিজুল হক। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

মুন্সিগঞ্জেরকাগজ