টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বই বিতরণ করা হয়েছে। ১লা জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা হতে এই বই বিতরণ কর্মসূচী পালন করা হয়। সকাল ১০ টায় সোনারং বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেলসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এর পর একে একে আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়, বালিগ্ওা উচ্চ বিদ্যালয়, আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়, রংমেহার উচ্চ বিদ্যালয়, ধীপুর প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন তারা।

এদিকে উপজেলার হাজি গনি করিম উচ্চ বিদ্যালয়, দিঘির পাড় মোহাম্মদিয়া মাদ্রাসা, পুড়া ডিসি উচ্চ বিদ্যালয়, কামাড়খাড়া স্বর্ণগ্রাম আরএন উচ্চ বিদ্যালয়, বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে একই দিনে বই বিতরণ করেন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জগলুল হাওলাদার ভূতু। এ সময় তার সাথে ছিলেন, যশলং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রঘু মাদবরসহ অন্যান্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বিক্রমপুর চিত্র