Monday, January 05, 2015

কলকারখানার বর্জ্যে গজারিয়ায় নদীর পানি বিষাক্ত

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল প্রক্রিয়ার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। গড়ে উঠছে বহু শিল্প প্রতিষ্ঠান। আবশ্যক এই প্রক্রিয়ায় আগামী উন্নয়নের প্রত্যাশায় এলাকাবাসীও এতে গর্বিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় শিল্পায়ন প্রক্রিয়ার শুরুতেই শিল্প আইনকে বিদ্যাঙ্গুলী দেখিয়ে চালু হওয়ার কিছু

গজারিয়ার লক্ষ্মীপুরা গ্রামে থেকে ২ ইয়াবা বিক্রেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে রোববার রাত ১০ টার দিকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২ টার দিকে গ্রেফতারকৃত ২ ইয়াবা বিক্রেতা মো: বিপ্লব (২৪) ও রানা মিয়াকে (২০) আসামী করে গজারিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মুন্সীগঞ্জ

রাজধানী ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জের যোগাযোগ এক রকম বিচ্ছন্ন রয়েছে। নৌ পথে সব লঞ্চ এবং স্থল পথে সব বাস চলাচলা বন্ধ আছে। তবে সিমিত আকারে কিছু সিএনজি স্কুটার ও মালবাহী যান চলাচল করছে। রবিবার থেকেই এই যোগাযোগ বিচ্ছন্ন অবস্থা চলছিল। সোমবার তা আরও বেশি কার্যকর হয়।

শ্রীনগরের গৃহবধু লোপা'র লাশ কাটা-ছেঁড়ার অযাচিত এক ভয়ঙ্কর দৃশ্য!

শেখ মো. রতন: রাজধানীর উপকন্ঠের কাছের জেলা শহরের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে চার-দেয়ালের বাইরে শনিবার প্রকাশ্য স্থানে লাশের কাটা-ছেঁড়া করার ভয়ংকর দৃশ্য দেখা গেছে।

লৌহজংয়ের দুর্ধর্ষ বাবুকে রিমান্ডে নেবে পুলিশ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন খান হত্যা এবং এই মামলার অন্যতম পরিচালনাকারী যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন খান বাবুকে (৩০) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

শহরের উত্তর ইসলামপুর এলাকায় ছাত্রলীগের মহড়ায় ধাওয়া

মুন্সীগঞ্জ শহরের বিএনপি অধ্যুষিত এলাকায় স্থানীয় ছাত্রলীগ মহড়া চালিয়েছে। সোমবার ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এ মহড়া চালানো হয়। এ সময় তারা ধাওয়া খেয়ে ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে এলাকা থেকে পালায় বলে অভিযোগ উঠেছে।

মুন্সীগঞ্জের বিএনপি’র পার্টি-অফিস ফাঁকা!

দেশব্যাপি বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে
শেখ মো. রতন: দেশব্যাপি বিএনপি’র বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ই জানুয়ারি ঢাকায় সমাবেশ ঘিরে মুন্সীগঞ্জে বিএনপি দফায়-দফায় প্রস্তুতি সভা করলেও রোববার বিকালে মুন্সীগঞ্জ শহরের প্রানকেন্দ্র বিএনপি পার্টি অফিস ছিল প্রায় ফাঁকা।

স্থাপত্য নির্দশনের খোঁজে মুন্সীগঞ্জে প্রত্নতাত্বিক নিদর্শনের খনন কাজ শুরু

সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি বলেছেন, মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর ইতিহাসের গর্বিত ভূ-ভাগ। বিক্রমপুর ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আজ ঐতিহ্যের এ অংশকে নতুন করে আবিস্কারের সূচনা হল।

মেঘনার সোনারগাঁ-মুন্সীগঞ্জ-গজারিয়া এলাকায় চলাচলে ভয়

মেঘনার সোনারগাঁ-মুন্সীগঞ্জ-গজারিয়া এলাকা দিয়ে চলাচলকারী বালুবাহী বাল্কহেড ও ইঞ্জিনচালিত নৌযানের শ্রমিক-কর্মচারীরা সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় দুটি ইজারাদার গ্রুপ নানাভাবে তাদের হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে।

শিমুলিয়া ঘাট : ফেরির স্টাফদের আক্রমণে তিন যাত্রী আহত

লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে গতকাল শনিবার একটি ফেরির স্টাফ ও লাইনম্যানদের আক্রমণে তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় নেওয়া হয়েছে।

সরকারের এ আচরন গণতন্ত্রের জন্য হুমকি: বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকারের এমন আচরন গণতন্ত্রের জন্য হুমকি। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেগম জিয়ার গুলশান অফিসে তার সাথে দেখা করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

২০ দলের সমাবেশ ঘিরে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

২০ দলের সমাবেশ ঘিরে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রবিবার দুপুরে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে ফেরি পারাপার বন্ধ রয়েছে বলে দাবি করেছেন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর।

ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জের বাস চলাচল বন্ধ

সোমবার ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের কালোপতাকা মিছিল ও সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে নিয়মিত অফিস কর্মচারিরা বাস কাউন্টারে এসে বাস না পেয়ে বিপাকে পড়ছেন।

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুন্সীগঞ্জের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

‘নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে’-এ শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রোববার মুন্সীগঞ্জ শহরে র‌্যালী করেছে মুসল্লিরা।

Sunday, January 04, 2015

Housewife strangled in Sreenagar

A woman was allegedly strangled by her husband at Bejgaon area in Sreenagar upazila on Friday night. The dead Umme Habiba Lopa, 18, was the wife of Azim Sheikh, 25.

Missing RMG trader found dead

A garment trader was found dead in Srinagar upazila on Friday, four days after he had gone missing. Police recovered the body of Sohagh Dhali, 25,

মাওয়া ঘাটের আগে থেকেই পদ্মাপাড়ের পরিবর্তন

ঢাকা থেকে যাওয়ার পথে পরিবর্তন চোখে পড়বে আগের মাওয়া ঘাটের দুই কিলোমিটার আগে থেকেই। রাস্তার দুই পাশে কয়েকমিটার পরপরই নির্মাণ কাজের সাইনবোর্ড। ট্রাকে করে আনা বালু আর পাথরের বিশাল বিশাল স্তূপ। সেই স্তূপ থেকে বালু আর সুরকি যাচ্ছে নির্মাণ এলাকায়।

মূর্হুমুহু পটকা ফাঁটিয়ে আনন্দ র‌্যালী করল মুন্সীগঞ্জ ছাত্রলীগ

মর্হুমুহু পটকা ফাঁটিয়ে মুন্সীগঞ্জ শহরে শনিবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালী করেছে জেলা ছাত্রলীগ। শহরের পুরাতন কাচারীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের করে। র‌্যালীটি শহরের জুবলী রোড ও প্রধান সড়ক প্রদক্ষিনকালে ছাত্রলীগ নেতাকর্মীরা মূর্হুমূুহু পটকা বিস্ফোরন ঘটায়।

সেরাকণ্ঠের পঞ্চম পর্ব : কাতারের দোহায় বাংলাদেশের সন্ধ্যা

সেরাকণ্ঠের পঞ্চম পর্বের বিজয়ীরা প্রিয় মা এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে যখন অনুষ্ঠানের শুরু, কাতারের দোহায় তখন সূর্য ডুবি ডুবি করছে। চারপাশে অন্ধকার হয়ে আসতেই জ্বলে উঠল পুরো স্টেডিয়াম এবং সুসজ্জিত মঞ্চ।

মাওয়া-কাওড়াকান্দিতে নদী প‍ারের অপেক্ষায় অপেক্ষায় ৫ শতাধিক যান

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয়পাড়ে নদী প‍ারের অপেক্ষায় অন্তত ৫ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। স্থানান্তরিত শিমুলিয়া ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কের মেরামত কাজ অব্যাহত থাকায় শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

৫ই জানুয়ারির সমাবেশ : মুন্সীগঞ্জে দফায় দফায় প্রস্তুতি সভা

ঢাকায় আগামী ৫ই জানুয়ারির সমাবেশ ঘিরে মুন্সীগঞ্জে দিনভর দফায় দফায় প্রস্তুতি সভা করেছে মুন্সীগঞ্জ বিএনপির। আজ শনিবার সকালে গজারিয়া ও সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে এ সভা চলে।

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে রেল সংযোগ অনিশ্চিত

সোহেল মামুন: ২০১৮ সালের মধ্যে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু চালুর করার পরিকল্পনা রয়েছে সরকারের। একইসঙ্গে সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত রেল সংযোগও চালু হওয়ার কথা। পদ্মা সেতুর ওপর দিয়ে রেলপথ নির্মাণের পরিকল্পনা শেষ করেছে একটি অস্ট্রলিয়ান কোম্পানি।

শ্রীনগরে বিয়ে বাড়ি থেকে নববধূকে ছিনতাইয়ের চেষ্টা : হামলায় আহত ১৫

আরিফ হোসেন: শ্রীনগরে বিয়ে বাড়িতে হামলা করে নববধূকে ছিনতাইয়ের চেষ্টা করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বরসহ বিয়ে বাড়ির ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাচঁজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীনগরে গৃহবধূ লুপার রহস্যজনক মৃত্যু

আরিফ হোসেন: শ্রীনগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাত এগারটার দিকে পুলিশ গৃহবধু লুপা (১৭) এর লাশ বেজগাও এলাকার তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে।

Saturday, January 03, 2015

সিরাজদিখানের কুসুমপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় সিরাজদিখান উপজেলার কুসুমপুর সেঁওতি বাগানে ২০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। চাঁদের হাট কুসমপুর শাখার আয়োজনে ও টাচিং সোলস ইন্টারন্যাশনালের

লৌহজংয়ে যুবলীগ নেতা শেখ জামানের পিতার ইন্তেকাল

উপজেলা মেদিনীমন্ডল ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক শেখ জামানের বাবা বিশিষ্ঠ সমাজ সেবক শেখ নুর মোহাম্মদ (৭৫) শনিবার সকাল সাড়ে ৯টায় কান্দিপাড়া তার গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহিও ইন্নাইলাইহি রাজিউন) তিনি স্ত্রী, ৫ছেলে, ১মেয়ে সহ -বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আলোরপ্রতিমা সাহিত্য পত্রিকার উদ্যোগে গুণীজন সম্মাননা

মুন্সিগঞ্জে আলোরপ্রতিমা সাহিত্য পত্রিকার উদ্যোগে মুন্সিগঞ্জের দুই কৃতী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান।

লৌহজংয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উপজেলা ছাএলীগের আয়োজনে ছাএলীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লৌহজং বিশ্ব বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে কেক কেটে -বার্ষিকী উদযাপন করা হয়।

লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী আটক

লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে শুক্রবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদেরকে আটক করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি অফিসে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সভা চলছিল।

বালাসুরে গাজা বিক্রেতার ৬ মাসের কারাদন্ড

শ্রীনগর উপজেলার বালাসুরে গাজাসহ আটককৃত মো. আইউব আলীকে (৪৮) শুক্রবার ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস এই দন্ডাদেশ দেন।

আর্থ-সামাজিক উন্নয়নে সরকার নিরলস কাজ করছে : মৃনাল কান্তি দাস

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। দায়িত্ব নেবার পর থেকেই পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে।

BGMEA, Chinese co to conduct viability study on RMG park

Monira Munni: BGMEA and a Chinese company will jointly carry out feasibility study and environmental impact assessment on establishment of the proposed garment industrial park at Baushia of Gazaria in Munshiganj,

Padma Bridge project creating add-on economic benefits

Shohel Mamun: The lives of those who make their homes on the banks of the Padma River have seen their lifestyles undergo rapid change as construction of the Padma Multi-purpose Bridge at Munshiganj and Shariatpur begins.

নিখোঁজের চারদিন পর শ্রীনগরে গার্মেন্ট ব্যবসায়ী সোহাগ ঢালীর লাশ উদ্ধার

আরিফ হোসেন: নিখোঁজের চারদিন পর শ্রীনগরে এক ডোবা থেকে গার্মেন্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল চারটার দিকে ঢাকা-নওপাড়া সড়কের বেজগাও এলাকা থেকে সোহাগ ঢালী (২৫) নামে ওই ব্যবসায়ীর লাশটি উদ্ধার করা হয়।

৩০ কোটি টাকা দামের দুটি অত্যাধুনিক জাহাজ উদ্বোধন

শিল্প-কারখানার মালিকদের উদ্দেশে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেছেন, ‘আপনারা শ্রমিকদের ভাই বা সন্তান ভাবুন। তবেই মালিক ও শ্রমিক মিলেমিশে একটি সুন্দর দেশ উপহার দিতে পারবেন।’

২০১৫ সাল হবে গণতন্ত্রের মুক্তির বছর : বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ২০১৫ সালকে গণতন্ত্রের মুক্তির বছর উল্লেখ করে বলেছেন, এই জালিম সরকারকে হঠাতে দেশপ্রেমিক গণতান্ত্রিক দলগুলেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Friday, January 02, 2015

লৌহজংয়ে মাওয়া পুলিশ ফাঁড়ির মদের ব্যবসা

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পুরাতন ফেরীঘাটের কাছে মাওয়া নৌ-পুলিশ ফাড়ী থেকে ১৫০ গজ দূরে নদীর পারে চলছে চোলাই (বাংলা)মদের রমরমা ব্যাবসা। ফাঁড়ি পুলিশের নাকের ডগায় দীর্ঘদিন যাবৎ মদের এ ব্যবসা প্রকাশ্যে চললেও দেখার জেনো কেউ নেই।

‘পদ্মা সেতুর পরীক্ষামূলক মূল ভিত্তির কাজ মার্চে শুরু’

পদ্মা সেতুর পরীক্ষামূলক মূল ভিত্তির (টেস্ট পাইলিং) কাজ আগামী মার্চ মাসে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

Chinese firm to submit feasibility report by Apr 15

Garment Industrial Park At Bausia
Oriental International Holding Ltd, a Chinese investment company, will submit feasibility report on creation of a garment industrial park at Bausia of Munshiganj

ড. হুমায়ুন আজাদ হত্যা মামলা নিষ্পত্তি হচ্ছে না

হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও নিষ্পত্তি হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচার। গত ১৬ ফেব্রুয়ারি মামলাটির বিচার পরবর্তী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। তারপর ১০ মাস পার হয়েছে কিন্তু মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি।

মুন্সীগঞ্জ যুব রেডক্রিসেন্টের পুনর্মিলনীতে মুখরিত রেডক্রিসেন্ট ভবন

আনন্দ ও উল্লাসের মধ্যদিয়ে প্রথমবারের মতো মুন্সীগঞ্জে যুব রেডক্রিসেন্টের পালা বদল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হলো। সাথে ছিল মৌলিক প্রশিক্ষণের ক্লাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যুব রেডক্রিসেন্টের এ অনুষ্ঠানে আনন্দ উৎসবে মুখরিত ছিল মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জস্থ রেডক্রিসেন্ট ভবন।

সিরাজদীখানে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি
ইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন খানের পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের একমাত্র ছেলে সাইফুল ইসলাম জিকু (২৭) গুরুতর আহত হয়েছেন।

শ্রীনগরে হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আরিফ হোসেন: শ্রীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবধর্না ও বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা শাখার উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিরাজদীখানের মালখানগরে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে মদসহ গ্রেপ্তার ৬

ইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলার মালখানগর গ্রামে বুধবার রাতে মালখানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আফজাল হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছে থাকা ৫ বোতল বিদেশী মদ পাওয়া যায়।

মুন্সীগঞ্জে বিনামুল্যে ২৬ লাখ পাঠ্য বই বিতরন

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের ৬ উপজেলায় বৃহস্পতিবার প্রথম শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে এক যুগে বিনামুল্যে ২৬ লাখ পাঠ্য বই বিতরন করা হয়েছে।

জেলা পরিষদের উদ্যগে কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

মুন্সীগঞ্জ জেলা পরিষদের নতুন ভবনে উচ্চ গতির ইন্টারনেটসহ কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু হয়েছে। এই সেন্টারে একযোগে ২১ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। বেকার যুবক ও নারীদের আউটসোর্সিং বিষয়ে এখানে ট্রেনিং ছাড়াও সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের কম্পিউটারে প্রশিক্ষক করার কার্যক্রম শুরু হয়েছে।

গজারিয়ার প্রথম অনলাইন নিউজ পেপার গজারিয়া আলোড়ন ২৪ ডট কম

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো
আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো গজারিয়ার প্রথম অনলাইন নিউজ পেপার গজারিয়া আলোড়ন ২৪ ডট কম। তথ্য পযুক্তির এই যুগে হাতের মুঠে বিশ্ব। ঘরে বসে সবাই বিশ্বকে পেতে চায়।

সিরাজদিখান চিকনিসারে সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও বই বিতরণ

সুমিত সরকার সুমন: বৃহস্পতিবার সন্ধায় সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নে চিকনিসার সুকুমার রঞ্জন ঘোষ সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও শিশুদের হাতে নতুন বই বিতরণ করা হয়।

সম্ভাবনার বাংলাদেশ - পদ্মাপাড়ে টাউনশিপ

গোলাম রাব্বানীঃ সম্ভাবনার এক নতুন সূর্য উঠছে পদ্মায়। সেতুর দুই অংশে হংকংয়ের মতো টাউনশিপ গড়তে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। সেখানে গড়ে তোলা হবে আধুনিক শিল্পনগরী। হবে বিশ্বমানের আবাসিক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। থাকবে মসজিদ-মাদ্রাসা।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির অফিসে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুমিত সরকার সুমন: বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির অফিসে ৩৬ পাউন্ডের কেক কেটে ও আনন্দ র‌্যালী বের করার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা।