Saturday, July 23, 2011

বিএনপি’র মিছিলে পুলিশের বাধা

মুন্সীগঞ্জে পুলিশের বাধার মুখেও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। আজ শনিবার বিকেলে শহরের থানারপুস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আসগর রিপন মল্লিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষ করে এক প্রতিবাদ সভা করে।

গজারিয়ায় পিকআপ ভ্যান খাদে পড়ে ১৫ ব্যবসায়ী আহত

মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে ১৫ জন কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টায় মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গীবাড়ীতে প্রধানমন্ত্রী দফতরের আশ্রায়ন প্রকল্পের টাকা লুটপাট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী দফতরের বিশেষ বরাদ্দের আশ্রায়ন প্রকল্পের কাজের টাকা লুটপাট হয়েছে। এর ফলে এ প্রকল্পের কাজের অগ্রগতি মুখ থুবরে পড়েছে। এছাড়া এখানে আরো তেরটি প্রকল্পের কাজেও অনুরুপ দশা বিরাজ করছে। কাজ শুরুর আগেই প্রকল্প চেয়ারম্যানদের কাছ থেকে প্রথম কিস্তির টাকা কর্তৃপক্ষ হাতিয়ে নেয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গজারিয়ায় পৃথক সংঘর্ষে আহত ৭

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পৃথক সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে ও শুক্রবার রাতে উপজেলার দত্তরচর ও ইমামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তোফাজ্জল হোসেন, শিরিনা আক্তার ও কবির খানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ দুপুর ৩টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের দত্তরচর গ্রামে তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ আফজাল হোসেন গং। এতে দু’পক্ষের সংঘর্ষে তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী শিরিনা আক্তারসহ ৪ জন আহত হয়।

২১ পাসপোর্টসহ গোয়েন্দা পুলিশ আটক

মুন্সীগঞ্জে ২১টি পাসপোর্টসহ ডিএসবি’র এক কনস্টেবলকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কনস্টেবলকে আটক করলেও দিনভর নানা নাটকীয়তার পর বিকেলে এ ঘটনা স্বীকার করে ডিএসবি। প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা সূত্র জানায়, মুন্সীগঞ্জ গোয়েন্দা সংস্থার এসআই আজাদ ২১টি পাসপোর্টসহ ১ ব্যক্তিকে আটক করেন। এ সময় আটককৃত ব্যক্তি নিজেকে ঢাকার ডিএসবি শাখার কনস্টেবল দাবি করেন। আটকের বিষয়টি জানতে চাইলে বিকেলে এসআই আজাদ অস্বীকার করেন। এতে করে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়।

আওয়ামী লীগে সমন্বয় নেই, বিএনপিতে চলছে টিকে থাকার লড়াই

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জ আওয়ামী লীগে চলছে স্থবিরতা। জেলা নেতাদের বিভক্তির কারণে দল চলছে টালমাটালভাবে। নেই উল্লেখযোগ্য কর্মকাণ্ড। স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা নেতাদের মধ্যে নেই সমন্বয়। প্রায় সাত বছর আগে জেলা কমিটির কাউন্সিল হয়েছিল। আর শহর কমিটিও চলছে ছয় বছর ধরে। এর পর এখন পর্যন্ত আর কোন কাউন্সিলের উদ্যোগ নেয়া হয়নি। অবশ্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের দাবি সাংগঠনিক কাজের দায়িত্ব নির্বাচিত কমিটির ওপর।

গুরুতর অসুস্থ রহমান বয়াতী

অবনতি ঘটেছে দেশের প্রখ্যাত লোক সংগীত শিল্পী আব্দুর রহমান বয়াতীর শারীরিক অবস্থার। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন বয়াতী এখনও অনেকটা নিথর অবস্থাতেই রয়েছেন। এরই মধ্যে আরো দু’বার স্ট্রোক করেছেন তিনি।

মাওয়া ফেরিঘাটে অনিয়ম তদন্তে কমিটি গঠনমাওয়া ফেরিঘাটে অনিয়ম তদন্তে কমিটি গঠন

মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল নৌ পরিবহন ও এলজিইডি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঝটিকা সফরে গিয়ে এ কমিটি গঠন করেন।

চিত্রশিল্পী ও সাহিত্যিক মাহবুব কামরান আর নেই

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোর পৌনে ৪টায় ৫৬ বছর বয়সে তিনি নারায়ণগঞ্জ শহরের একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মাহাবুব কামরান স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

টঙ্গীবাড়ীতে সড়ক দূর্ঘটনায় আহত ॥ ডাক্তার দের অবহেলার নিহত

মোজাফফর হোসেনঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সড়ক দূর্ঘটনায় সুলতানা বেগম (৩৫) নামে এক নারী আহত হয়ে পরে ডাক্তারদের অবহেলায় নিহত হয়েছেন। ভাগ্যক্রমে বেচে গেছে তার ৭ বছরের মেয়ে আফরিন আক্তার।

মেঘনায় যুবকের লাশ উদ্ধার, বন্ধুদের বিরুদ্ধে জিডি

দু’দিন নিখোঁজ থাকার পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটিবলাকী এলাকার মেঘনা নদী থেকে জাফর (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রজন আলীসহ ৪/৫ বন্ধুর নামে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে।

নাচের মেয়ে অভিনয়ে

শায়না আমিন
স্কুলে পড়ার সময় শিবলী মহম্মদের কাছে নাচের ওপর তালিম নিয়েছিলেন শায়না। পুরো নাম তাঁর শায়না আমিন।
নাচটা পুরোপুরি শেখা হয়নি তাঁর। টিভিসেটের সামনে দাঁড়িয়ে বিজ্ঞাপনচিত্র দেখে শায়নার খুব ইচ্ছে হতো বিজ্ঞাপনচিত্রে কাজ করার। কিন্তু কীভাবে সম্ভব?

ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের মহোৎসব

ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জের সীমানায় চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। প্রতিদিন নদী থেকে ২০টি ড্রেজার দিয়ে লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করছে একটি সিন্ডিকেট। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলিন হচ্ছে শত শত বিঘা কৃষিজমি।

রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন

মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ
মহামান্য রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান। সাংবিধানিক ক্ষমতার অধিকারী। তিনি সমালোচনার উর্ধে। রাষ্ট্রপতিকে কোন দলীয় ব্যক্তি বলা যাবে না। রাষ্ট্রপতি লক্ষ্মীপুরের নুরুল ইসলাম হত্যা মামলার আসামি এএইচএম বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ মওকুফ করেছেন। রাষ্ট্রপতির মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করার ঘটনাটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হয়েছে।

ফুলমালা মামলায় ফাইনাল রিপোর্ট দেয়ার চেষ্টা : প্রধান আসামি বহাল তবিয়তে

শ্রীনগরে ওসির বিরুদ্ধে অভিযোগ :
শফিকুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ): বঞ্চনার শিকার হয়ে লেবানন ফেরত বহুল আলোচিত শ্রীনগরের ফুলমালার মামলাটির ফাইনাল রিপোর্ট দেয়ার চেষ্টা করছে পুলিশ। হাইকোর্টে থেকে জামিন বাতিল হওয়ার পরও ইদ্রিস আদালতে হাজির হয়নি। পুলিশও তাকে গ্রেফতার করছে না। পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার মানুষ বলছে সে বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের অসহযোগিতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ফুলমালার পরিবারে নেমে এসেছে চরম হতাশা।

শিক্ষিকার বেত্রাঘাতে ৫ ছাত্রী আহত

সমঝোতার কারণে মামলা হলো না
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: শ্রীনগর উপজেলার ধাইসার নাইমাতুন্নেছা মহিলা মাদ্রাসার এক শিক্ষিকা ৫ ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা খাদিজা আক্তারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হলেও অভিভাবকদের সাথে সমঝোতার কারণে আহত শিক্ষার্থীর পক্ষে কেউই মামলা করতে রাজি হচ্ছেন না বলে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন।

টঙ্গীবাড়ীর একটি রাস্তার বেহাল দশা ॥ প্রায় ৩০ হাজার মানুষ দূর্ভোগের শ্বিকার

জনগনের ভোগান্তি : দ্রুত পাকা করার দাবী
মোজাফফর হোসেনঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী তিন রাস্তার মোর হতে বেত্কা (সুবচনী গাছতলা) পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তাটি এখনো কাঁচা রয়েগেছে। এর ফলে ভোগান্তির শ্বিকার হচ্ছে হাজার হাজার মানুষ।

টঙ্গিবাড়িতে মালামাল লুটের ঘটনায় পুলিশের ব্যবস্থা না নেয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর বাজারে দোকানের মালামাল লুটের ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন টঙ দোকান মালিক চাঁন মিয়া। থানায় অভিযোগ দায়েরের ৫ দিন অতিবাহিত হলেও সন্ত্রাসীদের ভয়ে তিনি দোকান বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

গজারিয়ায় ১ হাজার মুরগি মেরে ফেলেছে দুর্বৃত্তরা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হাফিজিয়া পোল্ট্রি ফার্মের ১ হাজার মুরগি মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার মাথাভাঙ্গা গ্রামে মাওলানা মো. জামিল হোসেন সড়কের পাশে মুলির বেড়া দিয়ে তৈরি হাফিজিয়া পোল্ট্রি ফার্মে ১ হাজার মুরগি লালন-পালন করেন।

বিদায়ী রাষ্ট্রদূতের নৈশভোজ

রাহমান মনি
জাপানে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়া জাপানে অবস্থানরত অন্যান্য দেশের কূটনীতিক, বিভিন্ন ব্যবসায়ী, এনজিও, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে এক বিদায়ী নৈশভোজ সভার আয়োজন করেন।

মুন্সীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫

মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নে ২ পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাতিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধারা ইউনিয়নের তাতিকান্দি গ্রামে চিতলীয়া বাজার সংলগ্ন সম্পত্তির মালিকানা নিয়ে স্থানীয় আমিনউদ্দিন খাঁ ও সোহরাব খাঁর মধ্যে বিরোধ চলছিল। আজ আমিনউদ্দিন খাঁ বিরোধকৃত সম্পত্তি মাপজোখ করতে গেলে প্রতিপক্ষ সোহরাব খাঁর লোকজন অতর্কিতে তাদের উপর হামলা চালায়।

গজারিয়ায় ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আমির উদ্দিন বাদী হয়ে গজারিয়া থানায় এই মামলা দায়ের করেন। জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোট এলাকার ব্যবসায়ী আমির উদ্দিন গতকাল বুধবার বিকেলে ব্যবসার কাজে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসেন।

10 robbers arrested in Munshiganj robbery case


Sirajdikhan thana police arrested 10 alleged inter-district robbers from Madaripur and Dhaka on Wednesday in a case filed in connection with a robbery committed at a house in Sirajdikhan upazila recently.

এখন সুখের সময়!

শুধু ভক্তরাই নয়, রোমানাকে নিয়ে চলচ্চিত্র পরিচালকদেরও অনেক স্বপ্ন। তাঁর অভিনয়ে অভিভূত অনেকেই ভাবছেন, রোমানার স্বভাবসুলভ অভিনয়টা তাঁকে পৌঁছে দেবে সাফল্যের শিখরে; কিন্তু রোমানা কী ভাবছেন? তাঁকে নিয়ে দেখা স্বপ্নগুলো কি বাস্তবে রূপ দিতে পারবেন তিনি? লিখেছেন সুদীপ কুমার দীপ

বল্লালবাড়িতে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশা উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের বল্লালবাড়ি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে এটি উদ্ধার করা হয়। সদর উপজেলার হাতিমাড়া পুলিশ ফাঁড়ির এসআই হানিফ জানান, টহল দেয়ার সময় মুন্সীগঞ্জ-টঙ্গিবাড়ী সড়কের বল্লালবাড়ি নামক স্থানে পরিত্যাক্ত অবস্থায় একটি সিএনজি চালিত অটোরিকশা (নারায়ণগঞ্জ-থ-১১-২৩৩৪) দেখতে পায় তারা। পরে সেটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-মানববন্ধন

মুন্সীগঞ্জে স্কুলে কোচিং বাধ্যতামুলক করার প্রতিবাদে
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: স্কুলে কোচিংয়ের নামে বাধ্যতামূলক করার প্রতিবাদে বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। দুপুর আড়াইটার দিকে জেলা শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলটি শহরের জুবলী রোড প্রদক্ষিন করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: লৌহজং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জাতীয় সংসদের হূইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। পরে এই উপলক্ষে লৌহজং অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক মো.আজিজুল আলম, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জাকির হোসেন, মনিকা দাস প্রমূখ।

কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: বুধবার লৌহজং উপজেলা মিলনায়তনে ২৩৩ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি পদান প্রদান করেছেন জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। জেলা পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন,

বুটিকস মেলায় গভীর রাত অবধি ক্রেতাদের ভিড়

উৎসব আমেজ
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: বৃষ্টি সত্ত্বেও মফস্বল শহরে মুন্সীগঞ্জের শিল্পকলা একাডেমীর প্রাঙ্গনে গভীর রাত অবধি বুটিকস মেলায় চলে ধুম বেচা কেনা। দেশজগানের আসরে সুরের মর্ছনায় মেলা প্রাঙ্গন নেচে গেয়ে মেতে উঠে। এখানে উৎসব আমেজ বয়ে যায়। মুন্সীগঞ্জ-বিক্রমপুর নারী উদ্যোক্তা সোসাইটি আয়োজিত ১০ দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন শারমিন আলম।

শিক্ষিকার বেত্রাঘাতে ৫ ছাত্রী হাসপাতালে

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: বুধবার শ্রীনগর উপজেলার ধাইসার নাইমাতুন্নেছা মহিলা মাদ্রাসার এক শিক্ষিকা ৫ছাত্রীকে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে। আহত অষ্টম (মিজান) শ্রেনীর ছাত্রী নূরে জান্নাত(১২), ইয়াছমিন(১৩), শ্রাবনি(১৩), আখি(১২), বুসরাকে(১৪) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ।এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা খাদিজা আক্তারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। 
শ্রীনগর থানা ওসি শাখাওয়াত হোসেন রাত ১২টায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান,

Thursday, July 21, 2011

ঘুষ-দুর্নীতি এবং কালো টাকা-সাদা টাকা প্রসঙ্গে

অলিউর রহমান ফিরোজ
দেশে কালো টাকার আবার ছড়াছড়ি হওয়ার উপক্রম হয়েছে। শেয়ারবাজারে আবার কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়ার পরিকল্পনা করছে সরকার। বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার গঠিত বাংলাদেশ ফান্ড-এ টাকা বিনিয়োগ করলে টাকার উৎস খোঁজা হবে না। সরকারকে ১০ শতাংশ কর দিয়ে এ কালো টাকা সাদা করা যাবে।

যক্ষ্মা নিয়ন্ত্রণে সমাজকর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

মুন্সীগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণে সমাজকর্মীদের ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটির (নাটাব) আয়োজনে জেলা নাটাবের সভাপতি মো. শাহ জালাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. বনদীপ লাল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল।

Wednesday, July 20, 2011

রানার অবৈধ সম্পদের সন্ধানে দুদক : হিসাব চেয়ে নোটিশ

শুল্ক ফাঁকি দেয়া চোরাই মদ-বিয়ার বিক্রি করে রাজকীয় উত্থানের নায়ক গুলশানের শপার্স ওয়ার্ল্ডের মালিক ধনকুবের রানা সফিউল্লাহর স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার তাকে এ নোটিশ দেয়া হয়। এর আগে দুদকের উপপরিচালক আবদুল আজিজ ভুঁইয়া দীর্ঘ সময় ধরে রানা সফিউল্লাহর সম্পদের অনুসন্ধান চালান।

শিল্পের নেশাতেই আমাদের ছুটে চলা

নাট্যজন শিমুল ইউসুফের বহুমুখী শিল্প প্রতিভায় মুগ্ধ হয়ে দুই বাংলার কবি, সাহিত্যিক ও শিল্পীদের লেখা নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বেলাল চৌধুরী সম্পাদিত গ্রন্থ ‘মঞ্চকুসুম শিমুল ইউসুফ’। আলোচিত এ গ্রন্থ ও প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে শিমুল ইউসুফ কথা বলেছেন আজকের ‘হ্যালোঃ’ বিভাগে

ইউপি নির্বাচনে সরকার শতভাগ ওয়াদা পূরণ করেছে: এমিলি

জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনগণের কাছে দেয়া শতভাগ ওয়াদা পূরণ করেছে। আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রীনগরে শিয়ালের কামড়ে আহত ৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে শিয়ালের কামড়ে ৪ জন আহত হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার তাড়াটিয়া ও কর্কটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন, বারেক মিয়া, বাবুল ও সাবিবরকে ঢাকার মহাখালীস্থ সক্রামক ব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ঢাকার কোতোয়ালি থানা এলাকা এবং মাদারীপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সিরাজদিখান থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ৫ জুলাই ইছাপুরা গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে ৬০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ডাকাতির ঘটনার পর পুলিশের একটি  চৌকস টিম মাঠে নামানো হয়।

ঘৃণার কারণে আ. লীগ ও বিএনপি দুই মেরুতে চলে যাচ্ছে : বি চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, 'ঘৃণার কারণে আওয়ামী লীগ ও বিএনপি দুই মেরুতে চলে যাচ্ছে। দুই দল এমন করলে দেশের মানুষ কোথায় যাবে?' গতকাল মঙ্গলবার রাজধানীর কুড়িলস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা-মাওয়া সড়কে দু’বাসের সংঘর্ষে আহত ১০

ঢাকা-মাওয়া সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ১টার দিকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়া থেকে ঢাকাগামী গাঙচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজদিখানের নিমতলা এলাকায় থামিয়ে যাত্রী নামাচ্ছিল।

10 people injured in a rival clash in Gazaria

At least 10 people, including women, were injured in a clash over a trifling matter at Hoglakandi village in Gazaria upazila on Tuesday.

Tuesday, July 19, 2011

মুন্সীগঞ্জের একমাত্র নারী ইউপি চেয়ারম্যান!

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: সিরাজদিখান উপজেলার মালখানগর ইউপিতে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নারী। জেলার একমাত্র মহিলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই আলোচিত চেয়ারম্যানের নাম সানজিদা আক্তার জোৎস্না।

দুই ইউপি নির্বাচনের গেজেট দুই মাসের জন্য স্থগিত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও কোলা ইউনিয়নের নির্বাচনের গেজেট আগামী দুই মাসের জন্য স্থগিত করেছে আদালত। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুইটি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। বিষয়টি আজ মঙ্গলবার দিনভর সিরাজদিখানের সর্বত্র আলোচিত বিষয়ে পরিনত হয়।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুন্সীগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শহরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৮-০ গোলে রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দেয়। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেও মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বালিকা ফুটবল দলটি একই মাঠে অনুষ্ঠিত

সংবর্ধনা

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগে প্রথম শ্রেনীপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাস্টারর্সে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। মঙ্গলবার কলেজের সমাজ কর্ম বিভাগে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন ব্যানার্জী।

মুন্সীগঞ্জ ফুটবলে বাবুল আখতার স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: এনএসসি অনুর্ধ ১৫ ফুটবল টুর্নামেন্টে বাবুল আখতার স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-০ গোলে শুকতারা স্পোটিং ক্লাবকে হারিয়ে এই গৌরব অর্জন করে। বিজয়ী দলের রুমান হ্যাট্টিকসহ ৩টি গোল এবং শাওন ১টি গোল করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে জেলা প্রশাসক মো. আজিজুল আলম। জেলা ফুটবল এ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়।

আন্ত:কলেজ এ্যাথলেটিক

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জে স্টেডিয়ামে আন্ত:কলেজ এ্যাথলেটিক প্রতিযোগিতায় ৬৩ পয়েন্ট পেয়ে মুন্সীগঞ্জ জেলায় সরকারি হরগঙ্গা কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী মঙ্গলবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া ভলিবল ও একক)প্রতিযোগিতায় সরকারি হরগঙ্গা কলেজ, ক্রিকেট হাজী আমজাদ আলী কলেজ, ব্যাটমিন্টন (দ্বৈত) রামপাল মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বি. চৌধুরীর মুখদর্শন

বিকল্পধারা বাংলাদেশ-এর চেয়ারম্যান, প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর কদর বেড়েছে। রাজনৈতিক ময়দান থেকে দীর্ঘদিন নিজেকে গুটিয়ে রাখা এ নেতার ডাক পড়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি মান-অভিমান ঝেড়েমুছে সম্পর্কের বরফ গলাতে চাচ্ছে। বি. চৌধুরীর মান

বাংলাবাজারে শ্বশুরালয়ে ঘরজামাইকে গণপিটুনি

মুন্সীগঞ্জের চরাঞ্চলের বাংলাবাজারে মঙ্গলবার সকালে শ্বশুরালয়ে এক ঘর জামাইকে গণপিটুনি দেওয়া হয়েছে। এতে মারাত্মক আহত ঘর জামাই মতিন বেপারীকে (৪০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর গ্রামে।

গজারিয়ায় চাচা-ভাতিজার দু’পক্ষের সংঘর্ষঃ মহিলাসহ আহত ৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে চাচা-ভাতিজার দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ভাতিজা মো. নয়ন মিয়া (২৪), তার বাবা ফজলুল হক (৭০), মা নুরুন্নাহার (৬২) ও বোন পান্নাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ফাতেমা (২৬) ও অপুকে (২০) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক: যে কোন সময় বন্ধ হয়ে যেতে পাড়ে

প্রতিদিন ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক কোন নোটিশ ছাড়াই যে কোন সময় বন্ধ হয়ে যেতে পাড়ে। এই সড়কের মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের চরসৈয়দপুর, ভোলাইল ও শাসনগাঁও এলাকায় এক কিলোমিটার রাস্তা এখন ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।