২৩ জুলাই, ২০১১

বিএনপি’র মিছিলে পুলিশের বাধা

মুন্সীগঞ্জে পুলিশের বাধার মুখেও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। আজ শনিবার বিকেলে শহরের থানারপুস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আসগর রিপন মল্লিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষ করে এক প্রতিবাদ সভা করে। অন্যদিকে একই সময়ে উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেনের নেতৃত্বে সিরাজিদখানেও বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পড়ে।

শীর্ষ নিউজ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন