Monday, December 29, 2014

টঙ্গীবাড়ীর মান্দ্রা গ্রামে পানিতে ভাসমান মহিলার লাশ উদ্বার

ফিরোজ আলম বিপ্লব: টঙ্গীবাড়ী উপজেলাম মান্দ্রা গ্রাম হতে ভাসমান এক মহিলার লাশ উদ্বার করেছে স্থানীয় জনগন। জানাযায়, প্রায় ১৬ দিন পূর্বে রাত ২টার সময় উপজেলার মান্দ্রা গ্রামের হাজ্বী মো. ওহাব শেখের স্ত্রী ৭ সন্তানের জননী মানষিক ভারসার্ম্যহীন মোসাম্মত লাইলী বেগম (৬০) বাড়ি থেকে উধাও হয়। অনেক খুজাখুজির পর সোমবার সকাল ৭টার সময় তার নিজ বাড়ীর দক্ষিন পাশের পরিত্যক্ত পুকুরে পনির উপর লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

উপজেলা ভারপ্রাপ্ত কর্মকতা আ. মালেক জানান, ভারসাম্যহীন মহিলাটিকে কয়েক দিন থেকে পাওয়া যাচ্ছে না বিষয়টি আমার জানা আছে। পরে বাড়ীর পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়।

বিক্রমপুর চিত্র