Monday, December 29, 2014

টঙ্গীবাড়ীর চাঠাতি-পাচঁগাওঁ বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজ উদ্বোধন

টঙ্গীবাড়ী উপজেলার চাঠাতি পাড়া হতে-পাচঁগাওঁ বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েয়ে। সোমবার সকালে টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জগলুল হাওলাদার ভূতু চাঠাতিপাড়া পয়েন্টে রাস্তার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় তার সাথে ছিলেন, পাচঁগাও ইউনিয়ন চেয়ারম্যান আলি আহমেদ, পাচঁগাওঁ ওয়ার্ড মেম্বার আবুল কাসেম, চাঠাতি পাড়া ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী, যুবলীগ পাচঁগাওঁ ইউনিয়ন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ডালিম প্রমুখ।

এছাড়াও ঘন কুয়াসার মাঝে পাচঁগাঁও, চাঠাতিপাড়া গ্রামের কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন। এ রাস্তাটি সংস্কারের ফলে এই দুই গ্রামের পানিবন্দি কয়েকশত মানুষসহ আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষ বর্ষা মৌসুমে পায়ে হেটে এ রাস্তা দিয়ে উপজেলার বিভিন্ন রাস্তায় যাতায়াত করতে পারবে।

বিক্রমুপুর চিত্র