Tuesday, December 30, 2014

সিরাজদিখানে প্রাইম ব্যাংকের উদ্যোগে ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রাইম ব্যাংক মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে প্রাইম ব্যাংক সিরাজদিখান শাখা কার্যালয়ের তৃতীয় তলায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উপলেক্ষে সিরাজদিখান শাখার ম্যানেজার মো. সেলিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কাসেম।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলাম হোসেন খান ও স্থানীয় ঠিকাদার মো. আতাউর রহমান প্রমুখ।

বাংলানিউজটোয়েন্টিফোর