Tuesday, December 30, 2014

টঙ্গীবাড়ীতে চিকিৎসকের চেম্বারে ডাকাতি : ৯ লক্ষ টাকার মালামাল লুট

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলা বাজারের সুনামধন্য ডাক্তার রমেস চন্দ্র রায় (৮২) এর দোকানে সোমবার বিকেলে অভিনব প্রদ্ধতিতে ছিনতাই হয়েছে। জানাগেছে, বিকেল ৩ টার দিকে রোগী বেশে ছদ্মবেশী ছিনতাইকারী উক্ত দোকানে প্রবেশ করে। এ সময় রমেস ডাক্তার তার চেম্বারের ৩য় তলায় শুয়েছিলেন।

উক্ত ছিনতাইকারী রোগী বেশে বিভিন্ন সমস্যার কথা বলতে বলতে রমেশ ডাক্তার এর গলা চেপে ধরে তার হাতে থাকা একটি ৮ লক্ষ টাকা মূল্যের ডায়মন্ড আংটিসহ স্বর্ণের তৈরী আরো ৫টি মোট ৬টি আংটি ছিনিয়ে নিয়ে যায়। পরে তার দোকানের সামনের ফুটপাতের ফলের দোকানদার তাকে চেম্বারে না দেখতে পেয়ে তার বিশ্রাম কক্ষে খুজঁতে গেলে তাকে অচেতন অবস্থায় ফ্লোরে পরে থাকতে দেখে পুলিশ খবর দেয়।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা এসআই জসিম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগের পর ব্যাবস্থা নেওয়া হবে।

বিক্রমপুর চিত্র