Thursday, July 14, 2011

চলছে ব্যক্তি-বন্দনা

মুন্সীগঞ্জ : আওয়ামী লীগ
সোনিয়া হাবিব লাবনী, মুন্সীগঞ্জ: কোন্দলে বিপর্যস্ত মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ। তাই দিন দিন দুর্বল হয়ে পড়ছে দলের ভিত। বর্তমানে জেলা আওয়ামী লীগ চার ভাগে বিভক্ত। দল নয়, চলছে ব্যক্তির রাজনীতি এমন অভিযোগ দলের অনেক নেতা-কর্মীর।

শামসুল ইসলাম বনাম হাই

মুন্সীগঞ্জ : বিএনপি
মুন্সীগঞ্জে শাহ মোয়াজ্জেম হোসেন, এম শামসুল ইসলাম, মিজানুর রহমান সিনহা এবং আবদুল হাইয়ের মতো ডাকসাইটে অনেক নেতা থাকলেও জেলা বিএনপি মূলত দুই শিবিরে বিভক্ত। এর একাংশের নেতৃত্বে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম, অন্য অংশের নেতৃত্বে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী মো. আবদুল হাই।

শিমূল ইউসুফকে নিয়ে গ্রন্থ

১৯৫৭ সালের ২১ মার্চ শিমূল ইউসুফের জন্ম। সে হিসাবে ২০০৭ সালে তার ৫০ বছর পূর্ণ হয়। এ উপলক্ষে বাংলাদেশের সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, পশ্চিমবঙ্গের দেবেশ রায়, পবিত্র সরকার, অরুণ সেন, অরুণ মুখোপাধ্যায়, বিভাষ চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পার্থ ঘোষ, গৌরি ঘোষসহ দুই বাংলার বিশিষ্টজনেরা তাকে নিয়ে পৃথকভাবে লিখেছিলেন।

রহমান বয়াতীর পাশে চ্যানেল আই ও সংগীতশিল্পীরা

প্রবীণ শিল্পী আবদুর রহমান বয়াতীর পাশে দাঁড়িয়েছেন চ্যানেল আই এবং সংগীতশিল্পীরা। দীর্ঘ দিন ধরে এই শিল্পী অসুস্থ অবস্থায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপাতত বি. চৌধুরী-অলির সমর্থন আদায়, পরে দলে ভেড়ানোর প্রস্তাব

বিএনপি সরকারবিরোধী চলমান আন্দোলন জোরালো করতে নানা কৌশল অবলম্বন করেছে। এরই অংশ হিসেবে জোটের আয়তন বাড়ানোর পাশাপাশি দলের পুরনো নেতারা যারা দল থেকে বেরিয়ে যাওয়ার পর রাজনৈতিক দল গঠন করেছেন তাদের সমর্থন পেতে ইতিমধ্যে কাজ শুরু করেছে। পুরনো নেতারা ক্রমশ সরকারবিরোধী আন্দোলনে বিএনপিকে সমর্থন দিলে ও আন্দোলনে জোরালো ভূমিকা রাখতে পারলে

Wednesday, July 13, 2011

BNP seeks B Chy's support

Fakhrul meets BDB chief
In a fresh development in politics, BNP acting secretary general Mirza Fakhrul Islam Alamgir last night met Bikalpa Dhara Bangladesh (BDB) President Prof AQM Badruddoza Chowdhury and sought his support for the ongoing anti-government movement.

এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোচিংয়ে বাধ্য করার প্রতিবাদে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর মানবিক ও বাণিজ্য শাখার দেড় শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে।

শ্রীনগরে প্রতিহিংসার শিকার আট বছরের শিশু

মিরসরাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের শোকে যখন সারাদেশ কাতর তখনই শ্রীনগরে আট বছরের এক স্কুল ছাত্রীর জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার চেষ্টা । রিক্সা চালক বাবা চাল আনতে পারেনি বলে সকালে বাসায় রান্না হয়নি। মা বলেছিল স্কুল থেকে বাসায় ফিরলেই ভাত দেবে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে স্কুল ছুটির একটু আগেই বাসায় চলে আসে হাতার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী আখি আক্তার (৮)। তখনও মায়ের রান্না হয়নি।

শ্রীনগরে শোকসভা

মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে সরকারী শ্রীনগর কলেজে ছাত্র শিক্ষকরা শোকসভা করেছে । গতকাল সকালে এ উপলক্ষে কলেজের সকলে কালোব্যাজ ধারণ করে,নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় ।