Tuesday, July 12, 2011

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে আজ মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। কলেজ ছাত্রলীগ সূত্র জানায়, ক্যাম্পাসের আধিপত্য নিয়ে ছাত্রলীগের আকিক গ্রুপ ও সুমন গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এছাড়া কলেজে ছাত্র ভর্তি করে প্রায় ৩ লাখ টাকা আয় করে ছাত্রলীগ। ওই টাকার ভাগাভাগি ও দুই গ্রুপের সমস্যা সমাধানের লক্ষ্যে আজ দুপুরে উভয় গ্রুপ বৈঠকে বসে।

মুন্সীগঞ্জে আন্তঃজেলা সিএনজি চোর গ্রেফতার

মুন্সীগঞ্জে আন্তঃজেলা সিএনজি চোরের সদস্য স্বপন মৃধাকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব হেডকোয়ার্টারের এএসআই মিজানুর জানান, গত ১৮ জুন রাতে রাজধানীর যাত্রাবাড়ীর একটি শোরুম থেকে সিএনজি চুরি হয়। এ ঘটনায় শোরুমের মালিক আনোয়ার মিয়া স্বপন মৃধাসহ কয়েকজনের নামে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। ধৃত চোর টঙ্গীবাড়ির পাঁচগাঁও গ্রামের সুলতান মৃধার ছেলে।

মুন্সীগঞ্জ-ঢাকা সড়কের বেহাল দশা

মুন্সীগঞ্জ-ঢাকা সড়কের বেহাল দশা বিরাজ করছে। কোন ঘোষণা ছাড়াই যে কোন সময় এ পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যেতে পাড়ে। রাস্তার করুণ দশার কারণে এ পথের পরির্বতে বর্তমানে অন্য পথ দিয়ে যাত্রীবাহী বাস চলাচল করছে। এর ফলে যাত্রীদেরকে বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে আবার সময়ও বেশি লাগছে।

লৌহজং উপজেলায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আগুনে পুড়ে মিঠু আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়েছে একটি গরু ও সাতটি বসত ঘর। সোমবার গভীর রাতে উপজেলার ধারারহাট গ্রামে রিপন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। লৌহজং থানার ওসি সুব্রত সাহা জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে সাতটি ঘর ও একটি গরু পুড়ে যায়।

সিরাজদিখানে বাস চাপায় হেলপার নিহত

ঢাকা-বেতকা সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস চাপায় হেলপার নিহত হয়েছে। তার নাম বাসেদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সিরাজদিখানের গোয়ালবাড়ি মোড়ে পেঁৗছায়। বিপরীতমুখী অপর একটি বাস পাশাপাশি যাওয়ার সময় ঢাকাগামী বাসের হেলপার বাসেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছাত্র ৩শ’ শিক্ষক ২ জন!

ছাত্র ৩শ’ শিক্ষক দু’জন। ছাত্ররা স্কুলে আসলেও হৈচৈ করে অস্পূর্ণ ক্লাস করেই ফিরে ফিরে যান। এই চিত্র লৌহজং উপজেলার করারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ৩শ’ শিশুর শিক্ষা এখন হুমকীর মুখে। ছয়টি শ্রেনীতে মাত্র দু’শিক্ষক শিক্ষাদান করতে গিয়ে হিমশিম খাচ্ছে। একই সাথে দু’ শিফটে ৩টি করে ক্লাস চালাতে হচ্ছে দু’ শিক্ষককে। তাই শিশু শিক্ষার্থীদের বিদ্যাপীঠটিতে সৃষ্টি হয়েছে নানা বিশৃঙ্খলা।

শোক সংবাদ

অগ্রনী ব্যাংকের মুন্সীগঞ্জ জেলার কর্মচারী সংসদের (সিবিএ) সভাপতি শ্রমিক লীগ নেতা মো. মনসুর আলী দেওয়ান (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ভোরে হৃদরোগ ইনস্টিটিউডে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয় সব্জন রেখে গেছেন। বাদ জোহর নামাজের জানাজা শেষে সদর উপজেলার কেওয়ার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে শাহ মখদুম ফেরি ফের চলাচল শুরু

মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে দীর্ঘ প্রায় ২ মাস পর রো রো ফেরি শাহ মখদুম ফের চলাচল শুরু করেছে। আজ মঙ্গলবার মাওয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ফেরিটি কাওড়াকান্দির উদ্দেশে রওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফেরিটি মেরামতের জন্য এতদিন বিআইডব্লিউটিসি'র নিজস্ব ওয়ার্কশপে ছিলো।

SIC . . . teacher, scholar, activist

Md Shafiqul Islam
Professor Serajul Islam Choudhury, a distinguished teacher, research scholar as well as leader in sociological, philosophical and political thinking, assumed the chairmanship of the Department of English of Dhaka University