মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে গতকাল দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার বেতকা গ্রামবাসীর পক্ষে ইয়াছিন খান বাদী হয়ে পাইকপাড়া গ্রামবাসীর নামে টঙ্গিবাড়ি থানায় এ মামলা দায়ের করেন। স্থানীয় সূত্র জানায়, টঙ্গিবাড়ির বেতকা গ্রামের বিপ্লব খান পরিবার নিয়ে বেড়াতে বের হলে ঝালমুড়ি খাওয়া নিয়ে বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা বাধে।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Monday, July 11, 2011
অঙ্গীকারনামা দিয়ে জামিন নিলেন আ’লীগের ২ গ্রুপ
আদালতে অঙ্গীকারনামা দাখিল করে জামিন নিয়েছেন মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের ২ গ্রুপের নেতৃবৃন্দ, বিজয়ী ও পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী। আজ সোমবার মুন্সীগঞ্জ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে এ অঙ্গীকারনামা দাখিল করে জামিনের প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন। আধিপত্য ও ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ গ্রুপের নেতৃবৃন্দসহ ৪৮ জনের নামে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় জামিন নিতে আজ আদালতে উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ অঙ্গীকারনামা দেন।
মহিলা প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
মুন্সীগঞ্জে প্রতারণার করে জামিলা খাতুন নামের এক মহিলার স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার সময় কাঞ্চন বালা নামের এক মহিলা প্রতারককে গণধোলাই দেয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে প্রতারক ওই মহিলাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় জমিলা খাতুন বাদী হয়ে সদর থানায় একটি মামলা রুজু করেছেন। বিকেলে গ্রেফতারকৃত কাঞ্চন বালাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মেঘনা নদীতে জেলে নিখোঁজনিখোঁজ
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে জাহাঙ্গীর আলম নামের এক জেলে নিখোঁজ হয়েছে। রোববার রাতে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে সে আজ ফিরে আসেনি। আজ সোমবার দিনভর তার স্বজনরা মেঘনা নদীতে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা সদরের আধারা ইউনিয়নের জেলে জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো রোববার রাতে ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়।
একাত্তরের 'পিতা'
হিন্দুপাড়ার মাতব্বর নিতাই ঠাকুরের বাড়িতে সভা বসে যুদ্ধের উড়ো খবর নিয়ে। অন্যদিকে গ্রামের প্রধান জমাদার সাহেবের বাড়িতে সভা হচ্ছে পাকিস্তানকে বিভক্ত না হতে দেওয়ার দাবিতে। জেলে বিপিনের একরোখা ছেলে শরৎ কিছুতেই পালিয়ে যেতে রাজি নয়। প্রয়োজনে যুদ্ধ করবে। কারণ তার রূপবতী স্ত্রী পল্লবী অন্তঃসত্ত্বা।পিকেটার-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০
মুন্সীগঞ্জ শহরের কাছে সিপাহীপাড়া এলাকায় ইসলামী দলগুলোর ডাকা হরতালে চরমোনাই পীরের অনুসারী পিকেটার ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পিকেটারদের ওপর লাঠিচার্জ করায় ১০ জন আহত হয়। রোববার সকালে জেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
19 bombs recovered in Munshiganj
Rapid Action Battalion (RAB) members recovered 19 bombs in abandoned condition from beside Makhati Edigah in Sadar upazila Saturday afternoon.
বুড়িগঙ্গা থেকে চারটি লাশ উদ্ধার
গত ২৪ ঘণ্টায় বুড়িগঙ্গা থেকে চারটি ভাসমান লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে দুটি হত্যাকাণ্ড এবং দুটি নৌ দুর্ঘটনার শিকার বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে আলী হোসেন (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ভাঙ্গারি ব্যবসায়ী। তার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানের লালবাড়িতে।
পিকেটার-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০
মুন্সীগঞ্জ শহরের কাছে সিপাহীপাড়া এলাকায় ইসলামী দলগুলোর ডাকা হরতালে চরমোনাই পীরের অনুসারী পিকেটার ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পিকেটারদের ওপর লাঠিচার্জ করায় ১০ জন আহত হয়। রোববার সকালে জেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
Subscribe to:
Posts (Atom)