বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Friday, July 08, 2011
দোষী পুলিশের বিচার চাই— বি. চৌধুরী
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি নির্যাতনকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল এক বিবৃতিতে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের তদন্ত করে দু্রত বিচার দাবি করেন।
মোরগের দাম ২,৫০০ টাকা
শ্রীনগরে মসজিদে দান করা চার শ’ গ্রাম ওজনের একটি মোরগের দাম উঠেছে পঁচিশ শ’ টাকা। গতকাল দুপুরে উপজেলার আলমপুর মসজিদে এক ব্যক্তি ওই মোরগটি দান করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে মোরগটির ডাক ওঠে। ডাকে অংশগ্রহণকারী আবেদ তালুকদার ও হারুন খাঁ শুরু থেকেই চড়ামূল্যে মোরগটির দাম হাঁকতে থাকেন। সর্বশেষ আবেদ তালুকদার ২,৫০০ টাকায় মোরগটি কিনে নেন।
মুন্সীগঞ্জে ইছামতি নদীতে নির্মাণাধীন ভবন ভাঙার নির্দেশ
সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ইছামতি নদীতে বহুতল ভবন নির্মাণ শিরোনামে মানবজমিনে সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে স্থানীয় জনসাধারণ, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদুল ইসলাম ও এসি (ল্যান্ড) মাহবুবা আইরিনসহ অন্য কর্মকর্তারা। তাৎক্ষণিক ভূমি অফিসের নকশা
বর্ষাকালের সেই বিকেল
ইমদাদুল হক মিলন
লগি ঠেলে ঠেলে ধানক্ষেতের ভেতর দিয়ে এগোচ্ছেন হাফেজ মামা। পেছনের চারোটে দাঁড়িয়ে লগি ফেলছেন তিনি, লগি তুলছেন। আমি উদাস হয়ে বসে আছি আগার চারোটে। কোষা নাওটির মাঝখান জুড়ে আগের মতোই থাক করা আছে চাঁইগুলো। কিন্তু চাঁইগুলো মামা পাতবেন কোথায়? বাড়ির কাছাকাছি ধানি মাঠে নাকি বিলে!
লগি ঠেলে ঠেলে ধানক্ষেতের ভেতর দিয়ে এগোচ্ছেন হাফেজ মামা। পেছনের চারোটে দাঁড়িয়ে লগি ফেলছেন তিনি, লগি তুলছেন। আমি উদাস হয়ে বসে আছি আগার চারোটে। কোষা নাওটির মাঝখান জুড়ে আগের মতোই থাক করা আছে চাঁইগুলো। কিন্তু চাঁইগুলো মামা পাতবেন কোথায়? বাড়ির কাছাকাছি ধানি মাঠে নাকি বিলে!
শুধু বর্ষার কবিতা নয় - সরকার মাসুদ
মাথার ওপরকার মৃদু মৃদু গুড়গুড়
আর দূর জঙ্গলের ভেতর-আঁধারে পাখা মেলা ময়ূরের
রঙের ঝর্ণা_ তার হাসিখুশি মুড
আমাকে নিয়ে যায় ছেলেবেলার মাঠে;
আর দূর জঙ্গলের ভেতর-আঁধারে পাখা মেলা ময়ূরের
রঙের ঝর্ণা_ তার হাসিখুশি মুড
আমাকে নিয়ে যায় ছেলেবেলার মাঠে;
কিছুটা সেরে উঠেছেন আবদুর রহমান বয়াতী
লোকসঙ্গীত শিল্পী আবদুর রহমান বয়াতির শারীরিক অবস্থা উন্নতির পথে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার ফলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউ থেকে ৬ জুলাই বুধবার সকালে তাকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।
শীতলক্ষ্যায় নৌযান চলাচল বিপজ্জনক হয়ে উঠছে
শীতলক্ষ্যা নদীতে নৌযান চলাচল দিনদিন বিপজ্জনক হয়ে উঠছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। নৌপথে চলাচলকারী যাত্রী, পরিবহন মালিক এবং বিআইডব্লিউটিএ কর্মকর্তারাও একই কথা মত দেন। এ নদীতে একের পর এক প্রাণহাণির ঘটনা ঘটে চলেছে। গত বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের চর মোক্তারপুর ও নারায়ণগঞ্জের মদনপুরের মাঝামাঝি এলাকায় তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ডুবে গেছে একটি যাত্রীবাহী লঞ্চ।
শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১১
রাহমান মনিআয়োজকদের মান, দর্শক সমাগম এবং স্টল মালিকদের বিকিকিনি সুন্দর ও সার্থক হয়ে শেষ হয়েছে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১১। ১৮ ও ১৯ জুন দু’দিনব্যাপী এ আয়োজনে মূল স্লোগান ছিল ডব We are Tomodachi (আমরা সকলে বন্ধু)।
Subscribe to:
Posts (Atom)