বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Saturday, May 28, 2011
গজারিয়া আলীগের কর্মীসভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান খাঁন,
বোলতলী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বোলতলী ইউনিয়নে হাজী নুর হোসেন সিকদার বিনা প্রতিদ্বন্দিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার লৌহজং উপজেলা নির্বাচন অফিস হাজী নুর হোসেন সিকদারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিজ্ঞপ্তি জারি করেন। আগামী ১১ জুন জেলার লৌহজংয়ের বোলতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ার কথা ছিল।
সিরাজদিখানে প্রবাসী হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রবাসী ফারুক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফৈনপুরে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় নিহতের বড় ভাই আব্দুর রহিম খুনিদের ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বহিরাগত সন্ত্রাসীদের গুলিতে খুন হন ফৈনপুর এলাকার আব্দুল বারেকের ছেলে প্রবাসী ফারুক।
নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছি
সম্প্রতি প্রকাশিত হয়েছে আলাউদ্দিন আলীর সুর ও সংগীতে দুটি নতুন অ্যালবাম। অ্যালবাম এবং অন্যান্য বিষয় নিয়ে তাঁর সঙ্গে থা বলেছেন রবিউল ইসলাম জীবনঅ্যালবাম দুটি নিয়ে বলুন।
দখলের তালিকায় রাজা বল্লাল সেনের ঐতিহ্যবাহী রামপাল দিঘী
মুন্সীগঞ্জে প্রভাবসালীদের সাথে প্রশাসনের কিছ অসাধু কর্মকর্তাও জড়িতমুন্সীগঞ্জে প্রভাব সালীদের দাপটে বে-দখল হয়ে যাচ্ছে প্রাচিন বিক্রমপুরের রাজা বল্লাল সেনের ঐতিহ্যবাহী রামপাল দিঘী। দিঘীর চার পাড়ে নির্মান হচ্ছে ঘড় বাড়ী।
সিরাজদিখানের আ'লীগ- বিএনপি সংঘর্ষ : আহত ১০
মুন্সীগঞ্জের সিরাজদিখানের জৈনসার ইউনিয়নে আ'লীগ ও বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ভাটিমভোগ ভবানীপুর ও পশ্চিমপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সোহাগ নামের এক যুবককে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শহীদুল, শাহিন ও ইকবালসহ অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখানে নির্বাচনী প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা
সাকিল হাসান সিরাজদিখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে প্রায় ৮০ জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেও প্রার্থীরা কোন বিচার সালিশে যাচ্ছেনা কারন যদি কোন পক্ষ পাতিত্ব হয়ে যায় সেই ভয়ে।
কাজী কসবা গ্রামে ইউপি সদস্য প্রার্থী সমর্থকদের সংঘর্ষ: আহত ৮
মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের দক্ষিণ কাজী কসবা গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে দক্ষিণ কাজী কসবা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সোহাগ ও শাওন বেপারীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখানে হিন্দু সমর্থকের বাড়িতে বোমা হামলা
মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে চেয়ারম্যান প্রার্থীর হিন্দু সমর্থকের বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নয়ানগর গ্রামে ধীরন বাড়ৈইয়ের বাড়িতে পরপর ২টি বোমার বিস্ফোরণ ঘটায় তারা। এ ঘটনায় ধীরন বাড়ৈই বাদী হয়ে আজ শুক্রবার দুপুরে সিরাজদিখান থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
Subscribe to:
Posts (Atom)