বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Thursday, May 05, 2011
পদ্মানদীতে সিবোট সংঘর্ষে আহত ১৫
মাওয়া-মাঝিকান্দি-কাওড়াকান্দি নৌরুটের পদ্মানদীতে ২ সিবোটের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাওয়া-মাঝিকান্দি-কাওড়াকান্দি নৌরুটের পদ্মানদীর পালেরচর টার্নিং পয়েন্টে সাইড নিতে গিয়ে মাওয়াগামী ও মাঝিকান্দিগামী যাত্রীবোঝাই ২ সিবোটের মুখোমুখি সংঘর্ষ হয়।
নকলের অভিযোগ
গান নয়, নকলের অভিযোগ উঠেছে হাবিবের অ্যালবাম প্রচ্ছদের। বাংলালিংক মিউজিক স্টেশনে সদ্য প্রকাশিত আলোচিত অ্যালবাম ‘আহ্বান’ এর প্রচ্ছদ এরই মধ্যে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জনপ্রিয় গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে।
লৌহজংয়ে ৭ বছরের শিশুর আত্মহত্যা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাব্বি নামে ৭ বছরের ১ শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার মেদিনীমন্ডল গ্রামে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা জানান, উপজেলার মেদিনীমন্ডল গ্রামের মজিবর হাওলাদারের ছেলে শিশু রাব্বী বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরাজিত - রাহমান মনি
একাত্তরে তাড়া খেয়ে হার মানলো যারা
তারাই এখন সিংহাসনে ভয়-ভীতি ছাড়া।
রাজাকার আলবদর
এখন তাদের অনেক কদর
তারাই এখন সিংহাসনে ভয়-ভীতি ছাড়া।
রাজাকার আলবদর
এখন তাদের অনেক কদর
Bangladesh promotes its rail network
Bangladesh is focusing on its rail network that was neglected since the British era. With major projects ahead, a separate division is being formed as part of the structural reforms.
32 police officers given new posting
Thirty two police officers, ranking Additional SP to SP, have been given new posting. The Home Ministry on Wednesday gave the new postings in a notification, according to police headquarters sources.
When you are in love
Maswood Alam Khan
Sara Zihan Azad, who her classmates call Sara and her parents Zihan, is the four-year old daughter of Mohammad Abul Kalam Azad, a young IT professional, the owner of the house at College Park in Maryland where I have been staying for the last six months. Both Sara and I were born in the same month of November, Sara on November 01 and me on November 27.
পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনের নামে হরিলুট
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম আর্থিক অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে জড়িয়ে পড়েছে। সরকারি অর্থ হাতিয়ে নিতে 'ভুয়া' ক্ষতিগ্রস্ত সেজে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করছে একটি সংঘবদ্ধ অসাধু চক্র। অন্যদিকে প্রকৃত মালিক হয়েও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ক্ষতিপূরণ নিতে হচ্ছে অনেককে। এমন হাজারো অভিযোগ স্থানীয় ক্ষতিগ্রস্তদের।
যৌন হয়রানি ও বাল্য বিয়ে রোধে শ্রীনগরে কর্মশালা
মুন্সীগঞ্জের শ্রীনগরে যৌন হয়রানি ও বাল্য বিয়ে প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্যজোট ও সিএফসিএফ’র যৌথ উদ্যোগে বুধবার কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
Subscribe to:
Posts (Atom)