Monday, November 17, 2014

রামপালের প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম এর ইন্তেকাল

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউপির সাবেক চেয়ারম্যান, প্রবীন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম (৭৩) সুখবাসপুর নিজ ভবনে রবিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)।

মুজিবুর রহমান খোকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

মুন্সীগঞ্জে পুলিশের হুমকিতে
মুন্সীগঞ্জে পুলিশের হুমকিতে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান খোকা (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এর আগে পুত্রের মামলার বাদী এসআই তাহের ও তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল আহম্মেদ ৪১ হাজার

মুন্সীগঞ্জের মেঘনায় ৭ চাঁদাবাজ গ্রেফতার

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের মেঘনায় রোববার সকালে ৭ চাঁদাবাজকে গ্রেফতার করেছে কোষ্টগার্ড। এ সময় ২ টি ট্রলার ও নগদ ২৬ হাজার ৫’শ টাকা জব্দ করে। কোষ্টগার্ডের নারায়নগঞ্জের পাগলা ক্যাম্পের পেটি অফিসার হুমায়ুন কবীর জানান, সকাল ৭ টার দিকে মেঘনা মোহনা থেকে টহলরত কোষ্টগার্ড অভিযান ওই

টঙ্গীবাড়ীর পলাশপুরে ডাকাতের হামলায় মা-মেয়ে আহত

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার পলাশপুর গ্রামের ইকবাল পেসকার এর বাড়িতে শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় ইকবাল পেশকার এর স্ত্রী ফাতেমা বেগম (৩৫) এবং তার শাশুরী রেনু বেগম (৬৫) গুরুতর আহত হয়েছে।

সাংবাদিক চাঁপা দেওয়া ঘাতক ট্রাক আটক : থানায় মামলা

আব্দুস সালাম: বৃহস্পতিবার দৈনিক সংবাদের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মাহাবুব আলম লিটনকে মটর সাইকেলসহ চাপা দেওয়া ট্রাকটি আটক করেছে মুক্তারপুর ফাঁড়ি পুলিশ। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাহাবুব আলম লিটন ঢাকা পঙ্গু হাসপাতালালে চিকিৎসাধীন রয়েছে।

টঙ্গীবাড়ীতে ছিনতাইকারীর হামলায় মনির মোল্লা গুরুতর আহত

টঙ্গীবাড়ী উপজেলার রাউৎভোগ ব্রীজ সংগ্লগ্ন স্থানে শনিবার রাতে ছিনতাইকারীদের হামলায় মনির মোল্লা (৩৫) পথচারী গুরুতর আহত হয়েছে। এ সময় তার ২৫ হাজার টাকা এবং ১টি মোবাইল সেট লুটে নিয়ে যায় ছিনতাইকারীরা।

উজ্জ্বল সভাপতি ও লাবলু সম্পাদক : মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের কমিটি গঠিত

আর্ন্তজাতিক সেবা সংগঠন এপেক্স মুন্সীগঞ্জ ক্লাবের ২০১৫ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক হয়েছেন লাবলু মোল্লা। শহরের মানিকপুরে অহৃত ভবনে শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

জয়কে নিয়ে কোনো কথা বলার নাই, সে বাচ্চা ছেলে : বি চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘জয়কে নিয়ে কোনো কথার বলার নাই। সে বাচ্চা ছেলে। দীর্ঘদিন বিদেশে ছিল। এখনো বাঙালি হয় নাই। এখনো গণতন্ত্র বুঝে না। ধীরে ধীরে গণতন্ত্র শিখছে। তার জন্য দোয়া রইল।’

Sunday, November 16, 2014

ইছাপুরা বাজারে রেস্টুরেন্ট ব্যবসায়ের আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ!

রমজান মাহমুদ: সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্ট ফোড ব্যবসায়ের নামে চলছে অবৈর্ধ অসামাজিক কার্যকালাপ। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সরেজমিনে ঘূরে দেখা যায় ও স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে, এখানে একটি মাত্র কলেজ ও স্কুলকে কেন্দ্র করে গড়ে ওঠেছে ৫টি