Tuesday, November 11, 2014

পদ্মা সেতুর নদী শাসনে চীনা কোম্পানি সিনোহাইড্রোর সঙ্গে চুক্তি সই

পদ্মা সেতুর নদী শাসনের জন্য চীনা কোম্পানি সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প ও সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

স্থপতি মইনুলের মৃত্যুতে খালেদা জিয়া ও তারেক রহমানের শোক

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি ও দেশের বিশিষ্ট নকশাবিদ মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো সোমবার এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, দেশের বিশিষ্ট নকশাবিদ মইনুল হোসেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কর্মের কথা স্মরণ করে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্থপতি মাইনুল হোসেনের অনন্য সাধারণ নকশায় নির্মিত জাতীয় স্মৃতিসৌধ বাংলা

প্রধান শিক্ষক বটে! : বেত্রাঘাতে ক্যান্সার আক্রান্ত ছাত্রসহ ২০ শিক্ষার্থী আহত

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এক প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ক্যান্সার আক্রান্ত ছাত্রসহ ২০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ অভিবাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

লৌহজংয়ে নিহত আবদুল্লার এক সহপাঠীকে খুঁজছে পুলিশ

লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া গ্রামে প্রেমিকার বাড়িতে রাত যাপন করতে এসে খুন হয় মুয়াজ্জিন আবদুল্লাহ। এতে পরকীয়ার বিষয়টি উঠে আসলেও আবদুল্লা খুন হওয়ার খবর পেয়েই রোববার পর্যন্ত মাদ্রাসায় অনুপস্থিত রয়েছে তারই সহপাঠী হাসান নামের একই মাদ্রাসার এক ছাত্র।

Monday, November 10, 2014

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন আর নেই

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন আর নেই। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সোমবার দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মুন্সীগঞ্জে পিস্তল ও গুলিসহ ছাত্রলীগ কর্মী দীপু গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরে বিদেশি পিস্তল ও গুলিসহ দীপু দেওয়ান (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩ টার দিকে শহরের কোর্টগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজদীখানের মোল্লাকান্দিতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার সিরাজদীখান উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। উপজেলার মোল্লাকান্দি গ্রামে সোমবার সকাল ৭টার দিকে বালুরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলেক চাঁন মুন্সী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য নুর বাউলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিরাজদীখানে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর লাশ উদ্ধার

জেলার সিরাজদীখান উপজেলার লতুব্দী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ ফজলুল হকের স্ত্রী ইয়াসমিন আক্তারের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা বাজার এলাকার নিজবাড়ি থেকে সোমবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।