Tuesday, November 11, 2014

মুন্সীগঞ্জে ইয়াং টাইগারস অনুর্ধ ১৮ ক্রিকেট

সোমবার মুন্সীগঞ্জে ইয়াং টাইগারস অনুর্ধ ১৮ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত দেশব্যাপী এ খেলা মুন্সীগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ ও শেরপুরে ৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে সোমবার সদর শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টঙ্গীবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই : ৩ পরিবার সর্বশান্ত

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ পরিবারের বসতঘরসহ ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার উপজেলার চাঠাতিপাড়া গ্রামে সন্ধ্যার পর এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

‘মইনুল হোসেন স্থাপনাশিল্পের মাইলস্টোন’

‘আমার সঙ্গে তাঁর খুব একটা স্মৃতি নেই। তবে আমি তাকে বাংলাদেশের একজন কিংবদন্তীশিল্পী হিসেবেই জানতাম। কখনও কখনও তাকে বাংলাদেশের স্থাপনাশিল্পের মাইলস্টোনও হিসেবেই ভেবেছি।’

স্থপতি সৈয়দ মইনুল হোসেন-এর মৃত্যুতে উদীচীর শোক

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। সোমবার বিকেলে এক শোক বার্তায় উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, বাঙালীর স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক, মহান মুক্তিযুদ্ধের সাতটি গৌরবময় অধ্যায় যার মাধ্যমে অসাধারণভাবে ফুটে উঠেছে।

আটকের ২২ ঘণ্টা পর ছাড়া পেলেন লাইটার জাহাজের ২৭ জাহাজ শ্রমিক

মুন্সীগঞ্জ সদরের ধলেশ্বরী নদী সংলগ্ন শাহা সিমেন্ট ঘাট থেকে লাইটার জাহাজের ২৭ শ্রমিককে আটক করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। রজনীগন্ধা-২ লাইটার জাহাজের মাস্টার মিজানুর রহমান জানান, কর্ণফুলী-৫ এর ডাকাতির ঘটনায় নৌপথে চাঁদাবাজি ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সারা দেশে

পদ্মা সেতুর নদী শাসনে চীনা কোম্পানি সিনোহাইড্রোর সঙ্গে চুক্তি সই

পদ্মা সেতুর নদী শাসনের জন্য চীনা কোম্পানি সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প ও সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

স্থপতি মইনুলের মৃত্যুতে খালেদা জিয়া ও তারেক রহমানের শোক

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি ও দেশের বিশিষ্ট নকশাবিদ মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো সোমবার এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, দেশের বিশিষ্ট নকশাবিদ মইনুল হোসেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কর্মের কথা স্মরণ করে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্থপতি মাইনুল হোসেনের অনন্য সাধারণ নকশায় নির্মিত জাতীয় স্মৃতিসৌধ বাংলা