Sunday, November 09, 2014

পদ্মার চরে উত্তরণের প্রচেষ্টায় স্বাবলম্বী হচ্ছে মানুষ

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের চরাঞ্চলের পদ্মাপাড়ে বয়স্কভাতা, বিনামূল্যে সেলাই প্রশিক্ষন, ক্ষুদ্র ঋণ আর এলাকার লোকদের জ্ঞান চর্চার জন্য খোলা হয়েছে লাইব্রেরী। এ থেকে এলাকার দু:স্থ মহিলারা প্রশিক্ষন শেষে সেলাই মেশিনও ফ্রি পাচ্ছেন।

সিরাজদিখানের কেয়াইনে জমি দখলকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ

আহত ৫
সেলিনা ইসলাম: উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে জমি দখলকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ে সংঘর্ষ বাধে। এতে দুই ভাই আঃ করিম বেপারী (৫০) ও মোঃ ওসমান বেপারী (৫৪) সহ ৫ জন আহত হয়।

টঙ্গীবাড়ী থানা পুলিশের ওপেন হাউস ডে

টঙ্গীবাড়ী থানা পুলিশের ওপেন হাউসডে শনিবার সকাল ১১ টায় টঙ্গীবাড়ী থানায় অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, সদর সার্কেল এসপি এমদাদ হোসেন, টঙ্গীবাড়ী থানা ওসি আ. মালেক, ইউপি চেয়ারম্যান আ. কাদের মল্লিক,

পদ্মা সেতু নির্মাণে এক কিমি দীর্ঘ ওয়ার্কশপ হচ্ছে : নদীশাসন চুক্তি কাল

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: মাওয়ায় পদ্মা সেতু নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতুর নির্মাণ কাজের জন্য প্রায় এক কিলোমিটার দীর্ঘ পাইল ফেব্রিকেশন ওয়ার্কশপ নির্মাণ করা হচ্ছে। এদিকে আগামীকাল সোমবার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদীশাসন কাজের আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে।

সিরাজদিখানে আতঙ্কে সিঙ্গাপুর প্রবাসী আব্দুল কাদির

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের কালীনগরের সিঙ্গাপুর প্রবাসী আব্দুল কাদির চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন । জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার জমির ধান কেটে নিয়েছে পাশ্ববর্তী কুমার খালি গ্রামের প্রভাবশালী সন্ত্রাসী আবুল হোসেন, আমির হোসেন ও দুখাই মিয়াসহ স্থানীয় সন্ত্রাসীরা।

টঙ্গীবাড়ীতে আওয়ামীলীগের মতবিনিময় সভা

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে শনিবার বিকেলে আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জগলুল হাওলাদার ভুতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থাণীয় এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি।

টঙ্গীবাড়ীর গনাইসার গ্রামে বাগানের গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

ডিএম বেলায়েত শাহিন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গনাইসার গ্রামে রাতের আধাঁরে এক কৃষকের বাগানের ২০ টি আকাশী গাছ কেটে ফেলেছে দূর্বত্তরা। গনাইসার গ্রামের মৃত্যু আ, রাজ্জাক পাইকের ছেলে আওলাদ হোসেন পাইকের রেনটি করই ও আকাশী গাছের বাগানের ২০টি আকাশী গাছ শনিবার রাতে কে বা কাহারা কেটে ফেলে চলে যায়।

মুন্সীগঞ্জে আলু বীজ ক্ষতির আশঙ্কা : বিদ্যুত বিপর্যয়

হিমাগারে সংরক্ষিত বীজ আলুর ক্ষতি হয়েছে দীর্ঘ সময় বিদ্যুত না থাকার কারণে। আলু উৎপাদনের সর্ববৃহত জেলা মুন্সীগঞ্জের ৬৭টি হিমাগারে প্রায় দেড় লাখ টন আলু সংরিক্ষত রয়েছে। এর বড় একটি অংশই বীজ আলু।

ম্যাজিষ্ট্রেটের আদেশ অমান্য করে তৈরী করা স্থাপনা উচ্ছেদ করলো পুলিশ

ডিএম বেলায়েত শাহিন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী মাছ বাজারের সাথে তৈরী করা একটি অবৈধ স্থাপনা বৃহস্পতিবার রাত ৯ টায় অপসারণ করা হয়েছে। টঙ্গীবাড়ী থানা পুলিশের এসআই আশরাফুজ্জামান জানান, ওই জমিতে দুটি গ্রুপ স্থাপনা নির্মানের জন্য পায়তারা করে আসছিলো।