ইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে সড়ক দূর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মধ্যে ১ জন নিহত ২ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার কাকালদী-বেতকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী সাইদুল সিঙ্গাপুর প্রবাসী ও বালুরচর ইউউনিয়নের কালিনগর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Wednesday, November 05, 2014
সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী নিহত : আহত ২
ইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে সড়ক দূর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মধ্যে ১ জন নিহত ২ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার কাকালদী-বেতকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী সাইদুল সিঙ্গাপুর প্রবাসী ও বালুরচর ইউউনিয়নের কালিনগর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
আ’লীগ নেতাদের সাথে পুলিশের মতবিনিময় : সংঘর্ষ না করার অঙ্গিকার
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার সংলগ্ন ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার বিকেল ৪টার দিকে পুলিশ-প্রশাসনের সাথে আ’লীগ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চর এলাকার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : শ্রীনগরে প্রস্তুতি সভা
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, মধ্যবর্তী নির্বাচন দিতে এ অবৈধ সরকারকে বাধ্য করা হবে। গুম-খুন, হামলা-মামলা চালিয়ে আন্দোলন থামানো যাবে না। এর জন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
মোল্লাকান্দিতে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময়
চর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর উপজেলার মোল্লাকান্দিতে পুলিশ প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার সংলগ্ন ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Tuesday, November 04, 2014
মেঘনা নদীর জলদস্যু 'বল্লা বাহিনীর' সেকেন্ড-ইন-কমান্ড গ্রেফতার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে মেঘনার জলদস্যু বল্লা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শাহ-জালালকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
অপহরণকারীদের হুমকিতে বালিগাঁওয়ের স্কুলছাত্রী পালিয়ে বেড়াচ্ছে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সিএনজিতে করে আপহরণের চেষ্টাকালে সিএনজি হতে ঝাপ দিয়ে রক্ষা পাওয়ার পর হতে স্কুলছাত্রী আত্মগোপন করে দিন কাটাচ্ছে।
“মুগ্ধ ফার্মা” দোকানে ওষুধ চুরির ঘটনায় ডাক্তার অভিযুক্ত!
ভবতোষ চৌধুরী নুপুর: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সংলগ্ন “মুগ্ধ ফার্মা” নামক ওষুধের পাইকারী দোকানে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার (মেডিসিন) ডা. আজহারুল ইসলাম এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
লৌহজংয়ে আওয়ামীলীগের জেল হত্যা দিবস পালন
সোমবার জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামীলীগের সহ সভাপতি ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মেহেদি হাসান, মোঃ জাকির হোসেন, মোঃ আনোয়ার হোসেন চাঁন মিয়া, মোঃ ইলিয়াছ আহাম্মেদ মোল্লা,
মেঘনায় বালু উত্তোলনে বাধা : সংঘর্ষে নারীসহ গুলিবিদ্ধ ৭
মুন্সীগঞ্জ সদর উপজেলার বকচর গ্রাম সংলগ্ন মেঘনায় সোমবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন সাতজন। স্থানীয়দের সঙ্গে বিজয় এন্টারপ্রাইজের বালু শ্রমিকদের এ সংঘর্ষ হয়।
Subscribe to:
Posts (Atom)