Saturday, November 01, 2014

কালেরছবির শর্টফিল্ম ‘ফিরে দেখা ৭১’র টেকনিক্যাল শো প্রদর্শন

শর্টফিল্ম ‘ফিরে দেখা ৭১’র টেকনিক্যাল শো প্রদর্শিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের পৌরমার্কেস্থ মুন্সীগঞ্জ বার্তা ডট কম কার্যালয়ে এ শো প্রদর্শন করা হয়। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের রচনা করেছেন কালেরছবির সাধারণ সম্পাদক সম্পাদক আল মামুন।

বেসনালে মুক্তিযোদ্ধা পরিবারকে জোর করে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা

জাল জালিয়াতী দলিল করে টঙ্গীবাড়ী উপজেলার বেসনাল গ্রামের এক মুক্তিযোদ্ধার স্ত্রী ও তার ২ মেয়েকে তাদের পাকাভবনসহ জমি হতে উচ্ছেদের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। কামাড়খাড়া গ্রামের কাঠ ব্যাবসায়ী মজিবুর সর্দার স্থাণীয় কিছু মস্তান দিয়ে উক্ত মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকী দমকি দিয়ে বাড়ি হতে চলে যেতে বলছেন।

Friday, October 31, 2014

রাজধানীতে লৌহজংয়ের বিএনপি নেতাকে হত্যার হুমকি

আছাদুজ্জামান: মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বৌলতলী আটপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ এবং তার ছেলে ও নাতিকে হত্যাসহ অপহরণের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

আড়িয়ল বিল ডাকাত মুক্ত করার দাবীতে সমাবেশ

আরিফ হোসেন: শ্রীনগরের আড়িয়ল বিল ডাকাত মুক্ত করার দাবীতে সমাবেশ ও মিছিল করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার গাদিঘাট এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

পদ্মা সেতু: মাটি পরীক্ষা শুরু শনিবার

হরতালসহ নানা কারণে পদ্মা সেতুর মাটি পরীক্ষা বৃহস্পতিবার শুরু করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানায়, বুধবার সেতু ভবনের সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও সেতু কর্তৃপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী শনিবার (১ নভেম্বের) মাটি পরীক্ষার কাজ শুরু হবে।

খোকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত

দুদকের মামলা
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ৯ কোটি ৭৬ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) দায়ের করা মামলায় এ অভিযোগ গঠন করা হয়।

শ্রীনগর ইউএনও ও শিক্ষা কর্মকর্তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী

আরিফ হোসেন: শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানারা বেগম ও প্রাথমিক শিক্ষা অফিসার জামাল হোসাইনের কাছে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করেছে দুর্র্র্র্বৃত্তরা।

শ্রীনগরে ধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মহাদেব গ্রেপ্তার

আরিফ হোসেন: শ্রীনগরে শিশু ধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাগ্যকূল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মহাদেব মন্ডল (৩৫) কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসক

সুমিত সরকার সুমন: পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ঝাড়– হাতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।