সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের ৩ উপজেলায় জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার সদরে ১ জন, শ্রীনগর উপজেলায় ৩ জন ও সিরাজদীখান উপজেলা আরো ২ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করে।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Friday, October 31, 2014
জামায়াত-শিবিরের ৭ কর্মী আটক
সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের ৩ উপজেলায় জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার সদরে ১ জন, শ্রীনগর উপজেলায় ৩ জন ও সিরাজদীখান উপজেলা আরো ২ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করে।
মুন্সীগঞ্জে হরতাল : পিকেটিংয়ে নেই জামায়াত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে দলটির ডাকা বৃহস্পতিবারের হরতালে মুন্সীগঞ্জে কোনো উত্তাপ নেই। দলীয় নেতাকর্মীরা নেই রাজপথে। সড়ক-মহাসড়কে কোনো পিকেটিংও দেখা যায়নি।
মুন্সীগঞ্জে নাশকতার আশংকায় জামায়াতের দুই নেতা আটক
সুমিত সরকার সুমন: জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাসিঁর রায় হওয়ায় ৭২ ঘন্টার হরতালকে ঘিরে নাশকতার পরিকল্পনার আশংকায় মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে দুই জামাত নেতাকে আটক করে পুলিশ।
Thursday, October 30, 2014
শিল্পকলাতে দিনব্যাপী তথ্যমেলা
মুন্সীগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বুধবার সকালে তথ্যমেলার উদ্বোধন করেন।
ছড়িয়ে দেয়া হয় দেশজ সংস্কৃতির প্রসারের গুরুত্ব
মুন্সীগঞ্জে হেমন্ত ঋতুর সঙ্গীত সন্ধ্যা: মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সোমবার ‘হেমন্ত ঋতুতে সঙ্গীত সন্ধ্যা’ হয়েছে। ‘অন্বেষণ বিক্রমপুর’ আয়োজি ব্যতিক্রম এই সঙ্গীত আসরে সুরে সুরে বরণ করা হয় হেমন্ত ঋতুকে। সুরের মাঝে কতিবা আবৃত্তি ভিন্ন মাত্রা যুক্ত করে।
শ্রীনগরে ৩ ডাকাতকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা গাদিরঘাট এলাকায় ডাকাতির চেষ্টাকালে ৩ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ বিলবাসী। আজ বুধবার ভোর ৪ টার দিকে ডাকাতির চেষ্টাকালে বিক্ষুব্ধ জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়।
নিজামীর ফাঁসির রায়ে আ’লীগের আনন্দ মিছিল
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণা করায় মুন্সীগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ।
শিক্ষা পদক-২০১৪ এ ঢাকা বিভাগে শ্রেষ্ঠ সিরাজদিখান উপজেলা
ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক-২০১৪ এর প্রতিযোগিতায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।
ধলেশ্বরীতে চোর আতঙ্কে মাঝ নদীতে লঞ্চ নোঙ্গর
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে চোরের কারণে যাত্রীবাহী লঞ্চের যাত্রীদের মাঝে আতঙ্ক ও হট্টগোল সৃষ্টি হয়। এ কারণে মাঝ নদীতে নোঙ্গর করে যাত্রীবাহী লঞ্চ জামাল-৩। বুধবার রাত ৯টার দিকে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি-সংলগ্ন এ ঘটনাটি ঘটে।
Subscribe to:
Posts (Atom)