Thursday, October 30, 2014

নিজামীর ফাঁসির রায়ে আ’লীগের আনন্দ মিছিল

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণা করায় মুন্সীগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ।

শিক্ষা পদক-২০১৪ এ ঢাকা বিভাগে শ্রেষ্ঠ সিরাজদিখান উপজেলা

ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক-২০১৪ এর প্রতিযোগিতায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।

ধলেশ্বরীতে চোর আতঙ্কে মাঝ নদীতে লঞ্চ নোঙ্গর

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে চোরের কারণে যাত্রীবাহী লঞ্চের যাত্রীদের মাঝে আতঙ্ক ও হট্টগোল সৃষ্টি হয়। এ কারণে মাঝ নদীতে নোঙ্গর করে যাত্রীবাহী লঞ্চ জামাল-৩। বুধবার রাত ৯টার দিকে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি-সংলগ্ন এ ঘটনাটি ঘটে।

Wednesday, October 29, 2014

লৌহজংয়ে যুবলীগ নেতার বাড়ীতে কতিপয় দুর্বৃত্তদের হামলা

লৌহজংয়ে যুবলীগ নেতার বাড়ীতে হামলা চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত। সোমবার দিবাগত মধ্যরাতে ইপজেরার যশলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়েনের ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো:হুমায়ুন আহমেদ জানান, সোমবার দিবাগত মধ্যরাতে কতিপয় দুর্বৃত্ত যশলদিয়া গ্রামের

৩০ অক্টোবর পদ্মার মাটি পরীক্ষার কাজ শুরু: সেতুমন্ত্রী

পদ্মা সেতু প্রকল্পের মাটি পরীক্ষার কাজ আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মনিটরিংয়ে শতভাগ স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে।

গজারিয়ার কালীপুর গ্রামে দাদার হাতে নাতনী ধর্ষিত

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় কালীপুর গ্রামে দাদার হাতে নাতনী ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক দাদা ইউসুফ আলী (৬৫) গত ২৬ অক্টোবর দুপুরে নিজ বাড়ির কাছে নির্জন স্থানে নিয়ে শিশুকে ধর্ষন করে।

মাটি কাটার শ্রমিক থেকে গডফাদার শ্রীনগরের শহীদুল

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামের মানুষ অজ্ঞান পার্টি ও প্রতারক চক্রের সদস্যদের ভয়ে আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছেন। এ চক্রের মূল হোতা শহীদুল ইসলাম (৪০) এবং তার প্রধান দুই সহযোগী লাবু মিয়া (৩৫) ও দানেশের (৩৪) বাড়িও কোলাপাড়া গ্রামে।

রিমান্ডের আসামী শাকিলের দেয়া তথ্য মতে ৫ রাউন্ড গুলি উদ্ধার

লৌহজংয়ে যুবলীগ নেতা রফিক হত্যাকান্ড
চাঞ্চল্যকর লৌহজংয়ের যুবলীগ নেতা রফিক হত্যা মামলার রিমান্ডের আসামী শাকিলের দেয়া তথ্য মতে ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শাকিলের মৌছা মান্দ্রা বাড়ি থেকে এ গুলি উদ্ধার করা হয়।

শ্রীনগরের কলেজছাত্রী ধর্ষণ মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঝাড়ুদার গ্রেফতার

ঢাকায় বেড়াতে এসে মুন্সীগঞ্জের কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঝাড়ুদার রতন লাল ওরফে সুমনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রমনা পার্ক সংলগ্ন গ্রীণ হাউস সরকারি স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।