Tuesday, October 28, 2014

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ দিনে নিহত ১০ : পুলিশসহ আহত ৩৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আশঙ্কাজনকহারে দুর্ঘটনা বাড়ছে। গত ৯ দিনের ব্যবধানে ৫টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও কমপক্ষে ৩৯ জন আহত হয়েছে। এর মধ্যে রোববার একদিনে তিনটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

ধরা পড়েনি শ্রীনগরের ধর্ষক সুমন : মারাত্মক জখম ছাত্রী

ধর্ষণের কারণে মুন্সীগঞ্জের শ্রীনগর ডিগ্রি কলেজের ছাত্রীর কুমারীত্ব নষ্ট হয়েছে বলে নিশ্চিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। ঢাকার নিউমার্কেট এলাকার একটি বাসায় শুক্রবার ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। চিকিৎসার পর গত দুই দিনে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

গজারিয়ায় বিএনপির বিপুল সংখ্যক ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিএনপি ও এর অংগ সংগঠনের ব্যানার রাতের আধারে ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। জানা যায়, রাতে কে বা কারা ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাজার, কলেজ রোড, ভবেরচর ষ্ট্যান্ড, কালীতলা মোড়, লক্ষীপুর মোড়, ও ভবেরচর হাসপাতাল গেট এলাকায় টানানো বিএনপি, যুবদল, ও

টঙ্গীবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদ্বয়ের অফিস ফাঁকি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হামিদা বেগম এবং মেডিকেল আফিসার (এমসিএইচ-এপপি) ডা. আঞ্জুমান আরা খানকে সপ্তাহে ১ দিনের বেশি অফিসে পাওয়া যায়না। সাংবাদিকরা গত সপ্তাহে ২ দিন এবং সোমবার সরেজমিনে উক্ত ২ কর্মকর্তার অফিসে গেলে তাদের পাওয়া যায়নি।

টঙ্গিবাড়ীতে মিটার না পেয়ে উদ্বিগ্ন হাজারো গ্রাহক

পল্লী বিদ্যুতের মিটার বাণিজ্য
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী পল্লী বিদ্যুত সমিতির মিটার প্রার্থী গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কয়েক হাজার মিটার প্রার্থী দীর্ঘদিন যাবত টাকা জমা দিয়ে মিটার না পেয়ে পল্লী বিদ্যুত অফিসে এসে দিনের পর দিন ধরনা দিচ্ছেন।

দুই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল

ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে যান চলাচল বন্ধ থাকার ২ ঘন্টা পর আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার বিকেল পৌনে ৬টার দিকে এ রুটের যানবাহল চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেল পৌনে ৪টায় ঢাকাগামী ইলিশ পরিবহন ও মাওয়াগামী প্রচেষ্টা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীনগরে ২ বাসের সংঘর্ষ : চালকসহ আহত ১১

জেলার শ্রীনগরে দুটি বাসের সংঘর্ষে চালকসহ ১১ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-মাওয়া মহাসড়কে ওমপাড়া এলাকায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রচেষ্টা ও ইলিশ পরিবহনের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।

পদ্মার চরে বয়স্কভাতা : সেলাই প্রশিক্ষন-ক্ষুদ্র ঋণসহ জ্ঞান চর্চার লাইব্রেরি

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের চরাঞ্চলের পদ্মাপাড়ে বয়স্কভাতা, বিনামূল্যে সেলাই প্রশিক্ষন, ক্ষুদ্র ঋণ আর এলাকার লোকদের জ্ঞান চর্চার জন্য খোলা হয়েছে লাইব্রেরি। এ থেকে এলাকার দু:স্থ মহিলারা প্রদশিক্ষন শেষে সেলাই মেশিনও ফ্রি পাচ্ছেন।

অতিরিক্ত অর্থলিপ্সায় প্রাণহানি এমএল পিনাক-৬ লঞ্চডুবির তদন্ত প্রতিবেদন

শফিকুল ইসলাম জুয়েল: ‘অতিরিক্ত যাত্রীর কারণে ওজন বেড়ে যাওয়া, প্রতিকূল আবহাওয়া ও চালকের অদক্ষতার কারণে ডুবে গেছে এমএল পিনাক-৬। এই লঞ্চডুবির ঘটনায় মৃতদেহ উদ্ধার হয়েছে ৪৯ জনের। নিখোঁজ রয়েছে শতাধিক। এসব প্রাণহানির নেপথ্যে রয়েছে লঞ্চ মালিক, ঘাট ইজারাদার থেকে শুরু করে তদারকি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অতিরিক্ত অর্থলিপ্সা।