Tuesday, October 28, 2014

দুই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল

ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে যান চলাচল বন্ধ থাকার ২ ঘন্টা পর আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার বিকেল পৌনে ৬টার দিকে এ রুটের যানবাহল চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেল পৌনে ৪টায় ঢাকাগামী ইলিশ পরিবহন ও মাওয়াগামী প্রচেষ্টা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীনগরে ২ বাসের সংঘর্ষ : চালকসহ আহত ১১

জেলার শ্রীনগরে দুটি বাসের সংঘর্ষে চালকসহ ১১ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-মাওয়া মহাসড়কে ওমপাড়া এলাকায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রচেষ্টা ও ইলিশ পরিবহনের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।

পদ্মার চরে বয়স্কভাতা : সেলাই প্রশিক্ষন-ক্ষুদ্র ঋণসহ জ্ঞান চর্চার লাইব্রেরি

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের চরাঞ্চলের পদ্মাপাড়ে বয়স্কভাতা, বিনামূল্যে সেলাই প্রশিক্ষন, ক্ষুদ্র ঋণ আর এলাকার লোকদের জ্ঞান চর্চার জন্য খোলা হয়েছে লাইব্রেরি। এ থেকে এলাকার দু:স্থ মহিলারা প্রদশিক্ষন শেষে সেলাই মেশিনও ফ্রি পাচ্ছেন।

অতিরিক্ত অর্থলিপ্সায় প্রাণহানি এমএল পিনাক-৬ লঞ্চডুবির তদন্ত প্রতিবেদন

শফিকুল ইসলাম জুয়েল: ‘অতিরিক্ত যাত্রীর কারণে ওজন বেড়ে যাওয়া, প্রতিকূল আবহাওয়া ও চালকের অদক্ষতার কারণে ডুবে গেছে এমএল পিনাক-৬। এই লঞ্চডুবির ঘটনায় মৃতদেহ উদ্ধার হয়েছে ৪৯ জনের। নিখোঁজ রয়েছে শতাধিক। এসব প্রাণহানির নেপথ্যে রয়েছে লঞ্চ মালিক, ঘাট ইজারাদার থেকে শুরু করে তদারকি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অতিরিক্ত অর্থলিপ্সা।

অলেম্পিক ভিলেজের তৈরীর পরিকল্পনা

লৌহজংয়ে পদ্মার চরে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সেনা প্রধান
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার চরে অলেম্পিক ভিলেজ তৈরীর পরিকল্পনা চলছে। সোমবার সরেজমিন এই জমি পরিদর্শনে আসেন ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার, ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল এমপি,

ভাষা সৈনিক আফজাল হোসেন ভূইঁয়াকে সংবর্ধনা

মুন্সীগঞ্জ শহরের হরেন্দ্র লাল পাবলিক লাইব্রেরী নিজস্ব পাঠ কক্ষে রবিবার রাতে ভাষা সৈনিক আফজাল হোসেন ভূইঁয়াকে সংবর্ধনা দিয়েছে। আত্মত্যাগী ও আলোকিত মানুষ আফজাল হোসেন ভূইঁয়ার এই সংবর্ধনাকে ঘিরে ১০৬ বছরের প্রাচীন এই লাইব্রেরীতে বিশেষ পরিবেশ তৈরী হয়।

গজারিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ২০১৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

গজারিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ২০১৪ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে সুবিধাবঞ্চিত ও হত দরিদ্র পরিবারের মাঝে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধাপ্রাপ্তির জন্য ইমামপুর ও টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।

Monday, October 27, 2014

AL factional clash leaves 10 injured in Gazaria

At least 10 people were injured, including four by bullets, in a clash between two rival groups of Awami League at Baghaiyakandi in Gazaria upazila on Sunday.

13 killed in 29 days in Munshiganj

At least 13 people were killed among which five are unidentified during the last 29 days in the district.
The murderers are not sparing even children and the aged persons.