Monday, October 27, 2014

ধর্ষণের তদন্ত শুরু করেছে পুলিশ

কলেজছাত্রীকে ধর্ষণ
ঢাকায় বেড়াতে নিয়ে এসে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে। গতকাল রোববার পুলিশ কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ওই

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় ৬ পুলিশ সদস্য আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের পিকআপভ্যানে মালবাহী ট্রাকের ধাক্কায় সেকেন্ড অফিসারসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বাউশিয়ার ইউনিয়নের পাখি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

গজারিয়ায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি : নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় রবিবার দুপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গজারিয়া উপজেলার জামলদী হাঁস পয়েন্টে রবিবার দুপুর সোয়া ২টার দিকে ‘হোমনা’ পরিবহনের

গজারিয়া আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধসহ আহত ১০

জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে রবিবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাঘাইয়াকান্দি গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

শ্রীনগরে বখাটেদের বিরুদ্ধে মামলা করে বিপাকে ছাত্রীর বাবা

কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত
সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের শ্রীনগরে কলেজ পডুয়া মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত বাবা থানায় মামলা করে এখন বিপাকে পড়েছে।

সিরাজদীখানে অগ্নিকান্ড : মটর সাইকেলসহ ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ইমতিয়াজ বাবুল: সিরাজদীখানের কুসুমপুর গ্রামে এক বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মটর সাইকেলসহ পুড়ে গেছে দু’টি ঘর। বাড়ির মালিক নুরুজ্জামান ভুইয় পাপুল জানান, তাদের বাড়ির দু’টি দোচালা ঘরে শনিবার মধ্য রাতে কে বা কারা আগুন দিয়েছে।

সিরাজদীখানে ইয়াবাসহ আটক ১

ইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার তাকে মুন্সীগঞ্জ কোর্টে চালান দেয়া হয়েছে। সিরাজদীখান থানার এসআই মনিরুজ্জামন জানান, গোপন সংবাদের ভিত্তি শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের ১ নং ধলেশ্বরী

‘দুদকের সকল অর্জন পদ্মায় বিসর্জন’

হাসিব বিন শহিদ: দুর্নীতির ‘ষড়যন্ত্রের সন্দেহে’ দায়ের করা প্রথম মামলাতেই (পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা) ব্যর্থতার পরিচয় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে কখনও দুর্নীতির ষড়যন্ত্রের সন্দেহে মামলা করেনি কমিশন।

পদ্মা দুর্নীতি মামলার অবসান

পদ্মা সেতু দুর্নীতি মামলায় দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সাত আসামির সবাইকে অব্যাহতি দিয়েছে আদালত। বিশ্ব ব্যাংকের ‘চাপে’ দুর্নীতির অভিযোগ তদন্ত শুরুর ২২ মাস পর আদালতের এই আদেশের মধ্য দিয়ে মামলাটির সমাপ্তি ঘটল। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক রোববার বিকাল সোয়া ৪টায় দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।