Wednesday, October 22, 2014

মুন্সীগঞ্জে-মিরকাদিমে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সদর থানায় গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৯ বোতল ফেন্সিডিল ও ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

টঙ্গিবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত : আহত ২

জেলার টঙ্গিবাড়ী উপজেলার তেলকাই এলাকায় মঙ্গলবার পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

গজারিয়ায় মুন্সীগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গজারিয়া উপজেলায় মুন্সীগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হলো। একেক বার একেক উপজেলায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় তারই ধারাবাহীকতায় গজারিয়া উপজেলায় মুন্সীগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আয়োজন করা হয়।

বিএনপি নেতা খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক মঙ্গলবার তার বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ দিন খোকার আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল।

সিরাজদিখান লতব্দি ইউনিয়নে নদী দখল করে মার্কেট ও বাড়ি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের মাদবরের হাটে ইছামতী-ধলেশ্বরী শাখানদী দখল করে প্রভাবশালী একাধিক চক্র মার্কেট ও বাড়ি নির্মাণ করছে।

পদ্মা নদীর ওপর এখন দ্রুত সেতু চায় বিশ্ব ব্যাংক

দুর্নীতির অভিযোগ তুলে দুই বছর ‘ঝুলিয়ে’ রাখার পর এখন পদ্মা নদীর ওপর সেতু দ্রুত করতে সরকারকে পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক। দুর্নীতির অভিযোগ নিয়ে টানাপোড়েনের পর বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে বাংলাদেশ সরকার ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

Tuesday, October 21, 2014

প্রস্তাবিত দোতলা পদ্মা সেতুতে রেলপথ নির্মাণের নির্দেশনা চাওয়া হবে

২৩ অক্টোবর রেল মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রস্তাবিত দোতলা পদ্মা সেতুর নিচের অংশে রেলপথ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা চাইবে রেলপথ মন্ত্রণালয়। এ ছাড়া তাঁর কাছে বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে আলাদা রেল সেতু, দোহাজারি-কঙ্বাজার-রামু-গুনদুম রেলপথ,

মুন্সীগঞ্জে বন্ধ হয়ে যাওয়া কলেজ চালু করতে সভা

মুন্সীগঞ্জের সদর উপজেলার কাটাখালীতে বন্ধ হয়ে যাওয়া মুন্সীগঞ্জ কলেজ চালু করতে কলেজটির ভবনে সোমবার সভা হয়েছে। জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এস এম

অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস চালক আটক : শাকিল ৩ দিনের রিমান্ডে

লৌহজং যুবলীগ নেতা রফিক হত্যাকান্ড
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক অপহণ ও হত্যা মামলার আরেক আসমী মাইক্রো চালক মো আশরাফুল ইসলাম খোকন(২৭)কে আটক করেছে পুলিশ। খোকনের মাইক্রোতে করে রফিককে অপহরণের পর হত্যা করা হয়।