মুন্সীগঞ্জের শ্রীনগরে তিনটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানারা বেগম এম রহমান শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত কলিকাতা হারবালে সরজমিনে গিয়ে দেখতে পান চিকিৎসকরা
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Tuesday, October 21, 2014
শ্রীনগরে তিন প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের জরিমানা
মুন্সীগঞ্জের শ্রীনগরে তিনটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানারা বেগম এম রহমান শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত কলিকাতা হারবালে সরজমিনে গিয়ে দেখতে পান চিকিৎসকরা
সিরাজদিখানের কালীনগরে প্রবাসীকে কুপিয়ে জখম
জমি সংক্রান্ত বিরোধে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কালীনগরে আব্দুল কাদির মুন্সী (৫০) নামের এক সিঙ্গাপুর প্রবাসীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীনগরে যুবলীগ নেতা ও ইউপি সদস্যসহ ৩৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
শ্রীনগরে যুবলীগ নেতা ও ইউপি সদস্যসহ ৩৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। রোববার উপজেলার বিবন্দি গ্রামের আজহার হাওলাদার বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে এ মামলা দায়ের করেন। এক সপ্তাহ আগে পার্শ্ববর্তী মর্জিনা নামে এক মহিলা বাদী হয়ে অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
পদ্মা সেতু নির্মাণে ৬ হাজার মানুষ কাজ করছে
পদ্মা সেতুর মূল অংশ নির্মাণের সামগ্রী আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছবে। এসব স্থাপনা এসে পৌঁছলেই পদ্মা তীরে স্থাপন করা হবে। চীনে সেসব স্থাপনা তৈরি করা হয়েছে। ৪র্থ শিপমেন্টে এসব মালামাল নিয়ে একটি জাহাজ গত মঙ্গলবার চীনের সাংহাই বন্দর ত্যাগ করেছে।
মাওয়ার পথে পদ্মা সেতুর তৃতীয় শিপমেন্টের মালামাল
পদ্মা সেতুর তৃতীয় শিপমেন্টের মালামাল চট্টগ্রাম থেকে সোমবার নৌপথে মাওয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। আগামী ২৬ তারিখ এ মালামাল মাওয়ায় পৌঁছার সম্ভাবনা রয়েছে। এর পূর্বে চতুর্থ শিপমেন্টের মালামাল গত ১৩ অক্টোবর চীন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে।
লৌহজংয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহি বাস উল্টে আহত ১২
আবু নাসের খান লিমন: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রেট বিক্রমপুর ভিআইপি নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ ১৪-১৫৯৭) মাওয়া ঘাটের দিকে আসছিল।
Monday, October 20, 2014
পদ্মা পাড়ির বিশ মিনিট এবং পিনাক-৬-এর ভূত
অজয় দাশগুপ্তঃ বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ১৫ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিটে বিআরটিসি বাসে কাওড়াকান্দি ফেরিঘাটের পথে রওনা হই। পাশের আসনের যাত্রী আগৈলঝাড়া উপজেলার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন। ইতিমধ্যে জাতিসংঘ মিশনে চৌকস অফিসার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন।
টেলি সামাদের পা কেটে ফেলতে হচ্ছে!
কৌতুক অভিনয়শিল্পী টেলি সামাদ গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তার চিকিৎসা চলছে ডা. কামাল পাশার তত্ত্বাবধানে। স্কয়ার হাসপাতাল থেকে জানা গেছে, হাসপাতালে ভর্তির সময় তার হার্ট অ্যাটাক ও ফেইলুর অবস্থায় ছিল।
আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি : মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ ব্যর্থ
মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রকাশ্যেই চলছে গুলিবর্ষণ, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, অনৈতিক কার্যকলাপ ও আগ্নেয়াস্ত্র কেনাবেচা এবং শক্তির মহড়া। সংঘটিত এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কিছু অসাধু সদস্য ও বর্তমান সরকারের চিহ্নিত কিছু সন্ত্রাসী।
Subscribe to:
Posts (Atom)