Monday, October 20, 2014

নির্দিষ্ট সময়ে এমআরপি প্রদানে আশাবাদী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

রাহমান মনি: প্রযুক্তির উৎকর্ষতায় উন্নত বিশ্বের দেশগুলো অনেক আগে থেকেই হাতে লেখার বদলে যন্ত্রের মাধ্যমে পাসপোর্টের তথ্য লেখা এবং পড়ার কাজটি শুরু করেছে। যাকে মেশিন রিডেবল পাসপোর্ট বা সংক্ষেপে এমআরপি (গজচ) বলা হয়ে থাকে। অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো এতদিন পিছিয়ে ছিল।

টঙ্গীবাড়ীতে স্বর্ণ চোরাচালান নিয়ে বৈঠকে সংঘর্ষে আহত ১৫ : আটক ৭

টঙ্গীবাড়ী উপজেলার নোয়াদ্দা গ্রামে খোয়া যাওয়া চোরাচালানের স্বর্ণ নিয়ে সালিশ বৈঠক রোববার রাতে দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সোহেল (২৮), মহসিনকে (৩৮) টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র এবং বাকীদের বিভিন্ন হাসাপতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশ্ব শিক্ষক দিবস

মুন্সীগঞ্জের শ্রীনগরে রবিবার বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি বের হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে বের হওয়া র‌্যালিটি ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার কামারগাঁও থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, অভিবাবকবৃন্দ অংশ নেয়।

টেলি সামাদ স্কয়ার হাসপাতালে ভর্তি

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় কমেডি অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। টেলি সামাদের ঘনিষ্ঠ চিত্রনির্মাতা রবিউল ইসলাম রবি রবিবার দুপুরে দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন।

যুবলীগের কর্মীর মুক্তির দাবীতে মানববন্ধনে লাঠিপেটা : আহত ১১

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ শহরের আদালত পাড়ায় রোববার বেলা সাড়ে ১১ টার দিকে কারাবন্দি যুবলীগ কর্মীর মুক্তির দাবীতে করা মানববন্ধনে পুলিশের লাঠিচার্জে নারীসহ ১১ জন আহত হয়েছে।

Sunday, October 19, 2014

খুনি পিতার ফাঁসির দাবিতে মানববন্ধন : বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জ শহরের অদূরে মুক্তারপুর এলাকায় নিহত ছাওয়াদ দেওয়ানের (০৫) হত্যাকারী খুনি পিতা জুলহাস দেওয়ানের ফাঁসির দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল ও দীর্ঘ মানববন্ধন করেছে এলাকাবাসী।

১৯ লাখ শুভাকাঙ্ক্ষীকে ১৯ লাখ ধন্যবাদ

১৯ লাখ শুভাকাঙ্ক্ষীকে ১৯ লাখ ধন্যবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। এই সংগীতশিল্পীর জন্মদিন ছিল শনিবার। দিনটি সাদামাটাভাবেই উদযাপন করেছেন তিনি। তবে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা পেয়ে দারুণ আপ্লুত তিনি।

সিরাজদিখানের মালখানগর চৌরাস্তা বাজারে দুধর্ষ চুরি

সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তা বাজারে শনিবার দিবাগত গভীর রাতে তিনটি মুদি দোকানের টিনের চালা কেটে দুধর্ষ চুরি হয়েছে। চোরেরা নগদ ৩২ হাজার টাকা ও ২৭ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

MFIs capitalise on borrowers’ ignorance

Several microcredit borrowers said due to weekly loan installment system they cannot afford their kids’ education properly and ensure better health for their family