Friday, October 17, 2014

শ্রীনগরের কোলাপাড়ায় প্রতারক চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জে একটি প্রতারক চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নানা রকমের প্রলোভন দেখিয়ে তারা সর্বস্ব কেড়ে নিচ্ছে। এই প্রতারক চক্রের মূল হোতা মো:শহীদুল ইসলাম(৪০)। তার বাড়ি এ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামে।

শ্রীনগরে প্রবাসীর স্ত্রীর মুখ বেধেঁ চার লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জের শ্রীনগরে দিনে দুপুরে দুবাই প্রবাসীর স্ত্রীর মুখে কাপড় বেধেঁ চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা এগারটার দিকে উপজেলার আড়িয়ল বিল এলাকার পুটিমারা গ্রামে এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, পুটিমারা গ্রামের দুবাই প্রবাসী শাহজাহানের নির্জন বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী লাকী

শ্রীনগরে নিজ বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলার শ্রীনগর উপজেলায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে অগড়া বেপারী নামে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। হরপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্বাধীনতার ৪৩ বছর পরও অবহেলিত চান্দের চরের ঢাকাগামী সড়ক

সালাহ্উদ্দিন সালমানঃ ঢাকার নিকটবর্তী মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে সিরাজদিখান, বালুচর ইউনিয়ন, ২ নং ওয়ার্ডের চান্দের চর ও খাসকান্দি গ্রামের গুরুত্বপূর্ণ ঢাকাগামী রাস্তাটিতে আজঅব্দিও উন্নয়নের ছুঁয়া লাগেনি।

'কলকাতায় সেরা দলই পাঠাচ্ছি' - প্রধান নির্বাচক ফারুক আহমেদ

কলকাতায় সেরা দলটাই পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হলে এসব কথা বলেন তিনি।

মাওয়ায় ফেরিতে ১৩শ' বোতল ফেন্সিডিল উদ্ধার

মাওয়ায় ফেরিতে ফেলে যাওয়া প্রাইভেট কার হতে ১৩শ' বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। অভিনব কায়দার প্রাইভেট কারটির ভেতরে ঝালাই করা বিশেষ বাক্সের ভেতর ৬টি বস্তায় থরে থরে সাজানো ছিল ফেন্সিডিগুলো। বৃহস্পতিবার রাতে মাদকের এই বিশাল চালন আটক হলেও এর সাথে জড়িতদের সন্ধান পাওয়া যায়নি।

ছয় মাসের মধ্যে পদ্মা সেতুর দৃশ্যমান কিছু কাজ দেখা যাবে

সুমিত সরকার সুমন: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন বলেছেন, ছয় মাসের মধ্যে পদ্মা সেতুর দৃশ্যমান কিছু দেখা যাবে। স্বপ্নের এই সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ওয়াদা।

মুন্সীগঞ্জে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

মুন্সীগঞ্জ সার্কিট হাউসে দু’দিনব্যাপী ‘সাংবাদিকদের জন্য শিশু ও নারী বিষয়ক প্রশিক্ষণ’ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সমপানী দিবসে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল।

Thursday, October 16, 2014

মুন্সীগঞ্জে বাস মালিকদের একচেটিয়া নৈরাজ্য কায়েম

ভবতোষ চৌধুরী নুপুর: ঢাকার নিকটবর্তী নদীবেষ্টিত জেলা মুন্সীগঞ্জ। জেলা প্রশাসকের তথ্য মতে মুন্সীগঞ্জ সদর থেকে সড়কপথে ঢাকার দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। নদীপথে যাতায়াত থাকলেও জেলার সড়কপথে রাজধানীর সাথে যোগাযোগ সহজ ও দ্রুত। তাই এলাকার হাজার হাজার মানুষ সড়কপথে বেশি যাতায়াত করে।