পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাচ্ছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন। প্রতিষ্ঠানটি মূল সেতু ও নদীশাসন অংশের পরামর্শক হিসেবে কাজ করবে। পরামর্শক নিয়োগসংক্রান্ত প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে গত সপ্তাহে পাঠানো হয়েছে। আজ সোমবার তা অনুমোদনের কথা রয়েছে।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Monday, October 13, 2014
পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাচ্ছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে
পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাচ্ছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন। প্রতিষ্ঠানটি মূল সেতু ও নদীশাসন অংশের পরামর্শক হিসেবে কাজ করবে। পরামর্শক নিয়োগসংক্রান্ত প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে গত সপ্তাহে পাঠানো হয়েছে। আজ সোমবার তা অনুমোদনের কথা রয়েছে।
গজারিয়ার বালুয়াকান্দির সংঘর্ষে ৮ আসামির জামিন না মঞ্জুর
গত ৪ অক্টোবর বালুয়াকান্দি ইউনিয়নে তেতৈতলা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত আহত হয় ২০ জন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয় এবং আহত হুসি বেগমের মেয়ে সোহাগি আক্তার বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেন।
তেতৈতলা থেকে খোকা দেওয়ানকে আটক
গত ৪ অক্টোবর বালুয়াকান্দি ইউনিয়নে তেতৈতলা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত আহত হয় ২০ জন। এ ঘটনায় পুলিশ ও দুপক্ষ থেকে একাদিক মামলা দায়ের করা হয়। এ ঘটনায় রবিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে গজারিয়া থানার এস আই এ বি এম দোহা তেতৈতলা বাজার থেকে খোকা দেওয়ানকে (৪৫) আটক করে।
টঙ্গীবাড়ীতে সরকারী খাল দখল করে স্থাপনা নির্মান
হুমকীর মুখে কুন্ডের বাজার বেইলী ব্রীজ ও কৃষি জমিব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচচাইল ও কান্দাপাড়া গ্রামের তালতলা-গৌরগঞ্জ খালের অংশে মাটি কর্তন করে এবং খালের অংশ ভরাট করে প্রস্তাবিত ডিটারজেন্ট ক্যামিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিঃ নামে প্রকল্প নির্মান কাজ চলছে।
Sunday, October 12, 2014
আড়িয়ল বিলের বিভীষিকা নৌ-ডাকাত!
মেহেদী আল আমিন: মুন্সীগঞ্জের শ্রীনগর, ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার মাঝখানে শত বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত আড়িয়ল বিল। বর্ষা মৌসুমে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন হাজারো জেলে।
Three persons drown in Munshiganj
Three persons drowned in the Padma river in separate incidents in Louhajang upazila of Munshiganj yesterday. Of them, Md Rahat, 23, of Dhaka's Bangshal area, drowned when he went down the river to swim
পদ্মার মা ইলিশে প্রশাসনের ভূরিভোজ!
শনিবার পদ্মায় মা ইলিশ শিকার করে তীরের ভাগ্যকূল মৎস্য আড়তে এনে বিক্রির চেষ্টা করা হয়। আড়াই মণ ইলিশ, দুটি মাছ ধরার নৌকা ও তিন শ’ মিটার জালসহ চার জেলেকে আটক করে জনতা। খবর দেয়া হয় প্রশাসনকে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়া তো দূরের কথা বরং আটককৃত মাছ ভাগাভাগি করে নেয়।
মেয়ের বাল্যবিয়ে না দিতে বাবার মুচলেকা!
মুন্সীগঞ্জ সদরের মিজিকান্দি গ্রামে প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না অঙ্গীকার করে পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন বাবা আবুল বাসার মিজি। শনিবার বিকেলে স্কুলছাত্রী আসমা আক্তার পুতুলের বিয়ের আয়োজন করেন তার বাবা-মা। পুলিশের হস্তক্ষেপে এ বিয়ে বন্ধ করা হয়।
টঙ্গীবাড়িতে শত্রুতার জেরে বাড়িতে হামলা ভাংচুর : বৃক্ষ নিধন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, গাছ কর্তন, ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
Subscribe to:
Posts (Atom)