Monday, October 13, 2014

তেতৈতলা থেকে খোকা দেওয়ানকে আটক

গত ৪ অক্টোবর বালুয়াকান্দি ইউনিয়নে তেতৈতলা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত আহত হয় ২০ জন। এ ঘটনায় পুলিশ ও দুপক্ষ থেকে একাদিক মামলা দায়ের করা হয়। এ ঘটনায় রবিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে গজারিয়া থানার এস আই এ বি এম দোহা তেতৈতলা বাজার থেকে খোকা দেওয়ানকে (৪৫) আটক করে।

টঙ্গীবাড়ীতে সরকারী খাল দখল করে স্থাপনা নির্মান

হুমকীর মুখে কুন্ডের বাজার বেইলী ব্রীজ ও কৃষি জমি
ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচচাইল ও কান্দাপাড়া গ্রামের তালতলা-গৌরগঞ্জ খালের অংশে মাটি কর্তন করে এবং খালের অংশ ভরাট করে প্রস্তাবিত ডিটারজেন্ট ক্যামিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিঃ নামে প্রকল্প নির্মান কাজ চলছে।

Sunday, October 12, 2014

আড়িয়ল বিলের বিভীষিকা নৌ-ডাকাত!

crime1210মেহেদী আল আমিন: মুন্সীগঞ্জের শ্রীনগর, ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার মাঝখানে শত বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত আড়িয়ল বিল। বর্ষা মৌসুমে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন হাজারো জেলে।

Three persons drown in Munshiganj

dubeThree persons drowned in the Padma river in separate incidents in Louhajang upazila of Munshiganj yesterday. Of them, Md Rahat, 23, of Dhaka's Bangshal area, drowned when he went down the river to swim

পদ্মার মা ইলিশে প্রশাসনের ভূরিভোজ!

Hilsa1শনিবার পদ্মায় মা ইলিশ শিকার করে তীরের ভাগ্যকূল মৎস্য আড়তে এনে বিক্রির চেষ্টা করা হয়। আড়াই মণ ইলিশ, দুটি মাছ ধরার নৌকা ও তিন শ’ মিটার জালসহ চার জেলেকে আটক করে জনতা। খবর দেয়া হয় প্রশাসনকে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়া তো দূরের কথা বরং আটককৃত মাছ ভাগাভাগি করে নেয়।

মেয়ের বাল্যবিয়ে না দিতে বাবার মুচলেকা!

cm4মুন্সীগঞ্জ সদরের মিজিকান্দি গ্রামে প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না অঙ্গীকার করে পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন বাবা আবুল বাসার মিজি। শনিবার বিকেলে স্কুলছাত্রী আসমা আক্তার পুতুলের বিয়ের আয়োজন করেন তার বাবা-মা। পুলিশের হস্তক্ষেপে এ বিয়ে বন্ধ করা হয়।

টঙ্গীবাড়িতে শত্রুতার জেরে বাড়িতে হামলা ভাংচুর : বৃক্ষ নিধন

tongibari crমুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, গাছ কর্তন, ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

মুন্সীগঞ্জে পদ্মায় ডুবে ৪ জনের মৃত্যু : নিখে‍াঁজ এক

dubeমুন্সীগঞ্জে বেড়াতে এসে পৃথক ৩টি ঘটনায় পদ্মায় ডুবে চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একজন। লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গৌরপদ শিকদার রাতে জানান, লৌহজং উপজেলার ডহরী নওপাড়া গ্রামের কাছে পদ্মায় ডুবে মারা যাওয়া মোঃ রাহাত (২৩)।

সিরাজদিখানে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

logo munshigonjউপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে আসা সাবেক ও বর্তমান কমিটির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর আগমন ঘটে।