Thursday, October 09, 2014

শিশু সদনের এতিমদের সাথে পুলিশ সুপারের ঈদ আনন্দ উদযাপন

srinagarSisuSadanআরিফ হোসেন: শ্রীনগরে ভাগ্যকূল শিশু সদনের এতিমদের সাথে ঈদ আনন্দ উদযাপন করলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। এসময় শিশু সদনের পিতা-মাতাহীন ৪৮ জন শিশুর মধ্যে ৩২ জন শিশু উপস্থিত ছিল। বুধবার দুপুরে পুলিশ সুপারের সৌজন্যে শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

মুন্সীগঞ্জ থেকে প্রত্যাহার এসপির বিরুদ্ধে ভাগ্নিকে হত্যার অভিযোগ

policeময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
মুন্সীগঞ্জ থেকে প্রত্যাহার করে নেওয়া পুলিশ সুপার (এসপি) হাবিবের বিরুদ্ধে এবার নিজের ভাগ্নিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া ভাগ্নিকে হত্যার পরে কোনো ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলেও জানা গেছে।

টঙ্গীবাড়িতে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

deadটঙ্গীবাড়িতে কলেজছাত্রের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। বেশনাল গ্রামের আঃ মান্নান দেওয়ানের ছেলে রানা শফিউল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আঃ ছাত্তারের (২২) মৃত্যু নিয়ে উত্তেজনা বিরাজ করছে। তার সহপাঠীরা এই মৃত্যুর নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে।

ঈদে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান

sadarEidঈদ আনন্দকে স্মরণীয় করে রাখতে ঈদের দিন সন্ধ্যায় জেলা প্রশাসকের বাংলোতে আয়োজন করা হয় ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের রবীন্দ্র, নজরুল, লালন, ভাটিয়ালি ও দেশাত্মবোধক গানসহ নানা পরিবেশনা উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।

মাওয়ায় পদ্মা পাড়ে পর্যটকদের ঢল

padmaaলৌহজং উপজেলার মাওয়া পদ্মা পাড়ে ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছিল। শুধু মাওয়াই নয়, পর্যটকদের ভিড় ছড়িয়ে পড়ে লৌহজংয়ের পদ্মা রির্সোট, মাওয়া রির্সোটসহ পদ্মা পারের কয়েক কি.মি. বিস্তীর্ণ এলাকা জুড়ে। রাজধানী ঢাকাসহ আশে পাশের জেলা-উপজেলা থেকে পর্যটকরা এসেছিলেন সপরিবারে।

সিরাজদীখানে গ্রামীন ঈদ আনন্দ মেলায় মানুষের ঢল

sirajdikhan-melaইমতিয়াজ বাবুল: সিরাজদীখানের ঐতিহ্যবাহী মালখা নগর মাঠে ঈদের পরদিন মঙ্গলবার থেকে গ্রামীন মেলা বসেছে। তিনদিন ব্যাপী এই মেলায় মানুষের ঢল নেমেছে। নানা বয়সী মানুষ কেনাকাটাসহ সরাসরি ঈদ বিনোদন উপভোগ করে। জেলার শ্রেষ্ঠ সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে পুরস্কার প্রাপ্ত ‘ফ্রেন্ডস এসোসিয়েশন অব

সিরাজদিখানে যুবদলের পাল্টাপাল্টি ঈদ-পূর্নমিলনী

bnpইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে উপজেলা যুবদলের পাল্টাপাল্টি ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজদীখানে যুবদল নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করেছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

সিরাজদিখানে যুবদলের পাল্টাপাল্টি ঈদ-পূর্নমিলনী

bnpইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে উপজেলা যুবদলের পাল্টাপাল্টি ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজদীখানে যুবদল নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করেছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

ভবেরচর লক্ষ্মীপুর বালুরমাঠে হা-ডু-ডু

haduduমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর লক্ষ্মীপুর বালুরমাঠে হয়ে গেলো হা-ডু-ডু প্রতিযোগিতা। ঈদের আনন্দকে আরও বেশি উৎসব মুখোর করতে জমকালো আয়োজনের মধ্যে চলে এই প্রীতি ম্যাচ। আশপাশের এলাকা থেকে হাজারো দর্শক ম্যাচটি উপভোগ করে।