Wednesday, October 01, 2014

লতিফ সিদ্দিকীর মন্ত্রীর শাস্তির দাবীতে চরমোনাই ভক্তদের বিক্ষোভ প্রদর্শন

LSbমন্ত্রী সভা থেকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর বহিস্কার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বুধবার মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে চরমোনাই পীরের ভক্তরা।

মোল্লাকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

dube5জেলার সদর উপজেলায় পানিতে ডুবে হুমায়রা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়রা ওই গ্রামের সাহাবউদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, দাদার বাড়ির পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে

অন্যরকম বাজার ‘ঢাকের হাট’

dol101ঢোল, ড্রাম, করতাল, খঞ্জনা, সানাই, কর্নেট, কাঁশি, মঞ্জুরীর পাশাপাশি নানা ধরনের বাঁশি নিয়ে হাজির কয়েকশত বাদক-বাঁশুরিয়া। উদ্দেশ্য কেউ যদি মণ্ডপে বাজানোর জন্য ভাড়ায় নেন তাদের।

পুরাতন কাচারী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি

Mafiaমুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকায় পিন্টু টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারের মনিটর ভেঙে গেছে বলে জানা গেছে।

এমপি সুকুমার রঞ্জন ঘোষকে হত্যার হুমকিদাতা কারাগারে

MOBA.KARIMমুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষকে হত্যার হুমকিদাতা মোবারক হোসেন জিহাদী (৪০)-কে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মুন্সীগঞ্জ আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।

মুন্সীগঞ্জে চলছে খাল-নালা দখল ও ভরাটের মহোৎসব

sreenagar852নদী মাত্রিক বাংলাদেশে নদী যেমন বিস্তৃত তেমনি খাল-নালা ও ছড়িয়ে আছে দেশের জেলা উপজেলা গুলোর সর্বত্র। আর এসব খাল-নালা বেশীর ভাগই সরকারি সম্পত্তি। এ সুযোগে কিছু ভূমি খেকো রাক্ষসচক্র বিভিন্ন পন্থা অবলম্বন করে খালের জায়গা দখল করে মাটি ভরাট করে তৈরি করছে ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতবাড়ি।

Man shot in Munshiganj town clash

A man was shot during a clash between two groups in Munshiganj town on Monday night. Md Babul Sheikh, 35, received bullet injuries while five others were also hurt in the clash that erupted around 09:45pm near President Iajuddin School and College.

সিরাজদীখানের চালতিপাড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

deadsইমতিয়াজ বাবুল: সিরাজদীখানের চালতিপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত যুবকের নাম ও পরিচয় এবং কে বা কারা এ যুবককে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে তা সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সিরাজদীখানের চালতিপাড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

deadsইমতিয়াজ বাবুল: সিরাজদীখানের চালতিপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত যুবকের নাম ও পরিচয় এবং কে বা কারা এ যুবককে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে তা সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।